এক্সপ্লোর

Manmohan Singh Demise: মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা মোদির, শনিবার রাজঘাটে শেষকৃত্য

Narendra Modi gives tribute to Manmohan Singh: সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর শেষকৃত্য সম্পন্ন করা হবে

কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় দিল্লির ৩ মতিলাল নেহরু মার্গে তাঁর বাসভবনে। 

আজ সকালে সেখানে পৌঁছন নরেন্দ্র মোদি, অমিত শাহ। আজ বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। মনমোহন সিংয়ের মৃতদেহ আগামীকাল সকালে কংগ্রেস সদর দফতরে আনা হবে। ১০টার পরে রাজঘাটের কাছে শেষকৃত্য হতে পারে। 

প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মনমোহন সিংহর মৃত্যুতে কর্নাটকে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। আজ সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে কর্নাটকে। আগামিকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন, 'প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর পাঁচ বছর বৈঠকে কোনও কথা বলেননি মনমোহন'! কারণ জানালেন TMC সাংসদ

এদিন প্রাক্তনকে স্মরণ করেছেন বর্তমান। মোদি এদিন বলেন, 'দেশের আর্থিক সঙ্কটের সময় দিশা দেখিয়েছেন মনমোহন সিংহ। দেশের উন্নতিতে মনমোহনের অবদান দেশ মনে রাখবে। মনমোহন সিংহর সততা, নম্রতা, উদারতা সবাইকে প্রেরণা যোগাবে। সরকারি বহু শীর্ষপদে থাকার পরেও তিনি তাঁর ভিত্তিকে ভোলেননি। যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন মনমোহন সিংহর সঙ্গে খোলা মনে বহু কথা হত। দেশবাসীর তরফ থেকে মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাই'। 

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি বলেন, 'ডঃ মনমোহন সিংহজি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন ছিলেন যিনি পাণ্ডিত্য ও প্রশাসনে সমান স্বাচ্ছন্দ্য ছিলেন। সরকারি দফতরে বিভিন্ন ভূমিকায় ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। জাতির প্রতি সেবা, নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং নম্রতার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget