এক্সপ্লোর

Hydrogen Train : ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম, লাগবে না ডিজেল বা ওভারহেড তার! হাইড্রোজেন ট্রেনের বৈশিষ্ট্য কী?

মোদীর হাত ধরে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন, কেন বিশ্বের অন্যতম শক্তিশালী এই ট্রেন?

হরিয়ানায় চালু হল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। আজই হরিয়ানার জিন্দ-সোনিপত রুটের এই ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল কর্তৃপক্ষের দাবি, ১০ কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় ২ হাজার ৬০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

হাইড্রোজেন ও বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় ট্রেনের ভেতরেই তৈরি হবে বিদ্যুৎ। প্রয়োজন হবে না ডিজেল বা কয়লারও। ফলে কার্বন নির্গমন প্রায় শূন্য। বদলে চলন্ত অবস্থায় ট্রেনটি থেকে নির্গত হবে শুধু জলীয় বাষ্প, ফলে বায়ুদূষণের সম্ভাবনাও তলানিতে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন ভারতের রেল পরিবহনের  উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ  মাইলফলক বলে জানিয়েছে ভারতীয় রেল। 

ভারতীয় রেলের ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা । শুক্রবার (১৭ জুলাই) দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে এই ট্রেনের যাত্রা শুরু হয়। এর মাধ্যমে জার্মানি, জাপান, চিন এবং আমেরিকার মতো দেশগুলির সঙ্গে একি সারিতে দাঁড়াল ভারত। পরিবেশবান্ধব প্রযুক্তিতে ছোটে এই ট্রেন। প্রধানমন্ত্রীর কথায়, 'হরমুজ প্রণালীতে এখনও যুদ্ধ চলছে । আমাদের পেট্রোপণ্য হরমুজের মাধ্যমেই আসে। গত কয়েক মাসে যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেল আমদানি ধাক্কা খেয়েছে। জ্বালানি সঙ্কটের প্রভাব রেল পরিষেবায় পড়েনি। হরিয়ানায় রেল নেটওয়ার্কের পুরোটারই বৈদ্যুতিকীকরণ হয়ে গেছে'। 

এই হাইড্রোজেন ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি চালাতে ডিজেল বা প্রচলিত জ্বালানির প্রয়োজন হয় না। পরিবর্তে ব্যবহার করা হয় হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি, যার ফলে ট্রেন চলার সময় কার্বন ডাই-অক্সাইড বা ধোঁয়া নির্গত হয় না। বরং তৈরি হয় শুধুমাত্র জলীয় বাষ্প এবং তাপ।   ভারতের এই হাইড্রোজেন ট্রেনটি ১০ কোচের, যা বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে অন্যতম। ট্রেনটি ৩,২০০ হর্সপাওয়ারের শক্তিশালী প্রপালশন সিস্টেম দ্বারা চালিত। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির সর্বোচ্চ  ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। তবে জিন্দ-সোনিপত রুটে নিরাপত্তা ও ট্র্যাকের উপযোগিতা বিবেচনায় এটি ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে চলবে।

কীভাবে চলে এই হাইড্রোজেন ট্রেন?

এই ট্রেনের মূল শক্তি আসে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি থেকে। ট্রেনে সংরক্ষিত হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত হয় এবং সেই বিদ্যুৎ ট্রেনের মোটর চালায়। আরও একটি বড় সুবিধা হল, প্রচলিত বৈদ্যুতিক ট্রেনের মতো এই ট্রেন চালানোর জন্য ওভারহেড বিদ্যুতায়নের (OHE) প্রয়োজন হয় না। ট্রেনের ভেতরেই হাইড্রোজেন ফুয়েল সেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ায় এটি তুলনামূলকভাবে আরও কার্যকর এবং পরিবেশবান্ধব।

নিরাপত্তায় বিশেষ জোর

হাইড্রোজেন ব্যবহারের কারণে নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনটিতে হাইড্রোজেন লিক, অতিরিক্ত তাপ, আগুন ও ধোঁয়া শনাক্ত করার জন্য বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাওয়া যাবে।

বিশ্বের এলিট ক্লাবে ভারত

এই ট্রেন চালুর মাধ্যমে জার্মানি, জাপান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় নাম লেখাবে ভারত, যেখানে হাইড্রোজেনচালিত ট্রেন পরিষেবা চালু রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ভারতীয় রেলের কার্বন নির্গমন কমাতে এবং সবুজ জ্বালানির ব্যবহার বাড়াতে হাইড্রোজেন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই প্রকল্প দেশের টেকসই ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget