এক্সপ্লোর

SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও

Rocket Crash on Moon: চাঁদের মাটিতে আছড়ে পড়বে রকেট। আর কিছু ক্ষণের মধ্যেই।

নয়াদিল্লি: আজ চাঁদের মাটিতে আছড়ে পড়বে রকেট। আর কিছু ক্ষণের মধ্যেই চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে সেটি। রকেট আছড়ে পড়ার মুহূর্তে ঝলকানি দেখা যাবে পৃথিবী থেকেও।  রকেটটি আছড়ে পড়লে চাঁদের বুকে নয়া গহ্বরের সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Rocket Crash on Moon)

ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর একটি রকেট চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে। যে Falcon 9 রকেটের অংশ বিশেষ আছড়ে পড়তে চলেছে সেখানে, সেটি মহাকাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। উত্তর এবং দক্ষিণ আমেরিকায় টেলিস্কোপে চোখে রেখে দেখা যাবে বিস্ফোরণের ফলে সৃষ্ট আলোর ঝলকানি। তবে চাঁদের বায়ুমণ্ডল নেই। তাই আগুনের পরিবর্তে ধুলোর মেঘ তৈরি হবে।(SpaceX Rocket Crash on Moon)

আরও পড়ুন: ক্রকস জুতো ছাড়া চলে না? পায়ের ক্ষতি করছেন, নিজেরও, শিশুরও, সতর্ক করলেন চিকিৎসকরা

ইস্টার্ন টাইম অনুযায়ী, ৫ অগাস্ট বুধবার গভীর রাতে, ২টো বেজে ৩৫ মিনিটে চাঁদের বুকে আছড়ে পড়বে রকেটের অংশ বিশেষ। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা বেজে ৫ মিনিটে। এই মুহূর্তে চাঁদের দিকেই টেলিস্কোপ তাক করে রেখেছেন মহাকাশচারীরা।

Falcon 9 রকেটের যে অংশ চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে, আকারে তা ট্রাকের সমান। ২০০৫ সালে দু’টি বেসরকারি ল্যান্ডারকে চাঁদের কক্ষপথে পাঠানো হয়েছিল সেটিকে। তার মধ্যে একটির উপরিভাগের অংশ রয়ে গিয়েছিল। সেটি ‘আইনস্টাইন গহ্বরে’র কাছে, চাঁদের মাটিতে আছড়ে পড়বে বলে চলতি বছরের শুরুতেই জানা যায়। এবার সেই সন্ধি ক্ষণ চলে এল। 

আরও পড়ুন: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, চাঁদের মাটিতে আছড়ে পড়ার সময় রকেটের ওই অংশ বিশেষের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮৭৪৮ কিলোমিটার। পৃথিবীতে বসে এই গতিবেগ বেশি মনে হলেও, আসলে অনেকটাই কম। চাঁদের বুকে গ্রহাণু আছড়ে পড়ার সময় গতিবেগ এর চেয়ে ছ’গুণ বেশি হয়। রকেটটি আছড়ে পড়ার সময় বিস্ফোরণ ঘটবে। তবে পৃথিবী থেকে শনিকে যেমন দেখায়, তার চেয়ে আলোর ঝলকানির ঔজ্জ্বল্য ২০ ভাগ কম হবে। 

 

বিজ্ঞানীদের অনুমান, রকেটের অংশ বিশেষ আছড়ে পড়ে চাঁদের বুকে যে নতুন গহ্বর তৈরি হবে, তার আয়তন হবে ৯০ ফুটের মতো। গভীরতা হবে ১৬ ফুট। অত ছোট গহ্বর পৃথিবী থেকে দেখা যাবে না। এক সেকেন্ডেরও কম সময়ের জন্য বিস্ফোরণ ফলে সৃষ্ট ঝলকানি দেখা যেতে পারে পৃথিবী থেকে। তবে বিস্ফোরণের ফলে সৃষ্ট ধূলিকণা এবং গ্যাসের মেঘ চন্দ্রপৃষ্ঠে অনেক বেশি সময় স্থায়ী হবে, প্রায় ৪০০ সেকেন্ড বা ৭ মিনিট। টেলিস্কোপের সাহায্য়ে ওই মেঘ দেখা যাবে পৃথিবী থেকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget