এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী আইন: মোদি ভগবানের চেয়ে কম কীসে, বললেন শিবরাজ

রবিবারের সভায় পাকিস্তান থেকে আসা অত্যাচারিত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দিতে সংশোধিত নাগরিকত্ব আইন আনায় প্রধানমন্ত্রীকে ভগবানের পাশে বসিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথম সারির এই বিজেপি নেতা।

নয়াদিল্লি: পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে পালিয়ে আসা শরণার্থীদের কাছে নরেন্দ্র মোদি কার্যত ভগবান। এমনই বললেন শিবরাজ সিংহ চৌহান। ইন্দোরে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সভার আয়োজন করেছিল। সেখানে হাজির সিন্ধি ও পঞ্জাবি সম্প্রদায়ের লোকজনের সামনে শিবরাজকে বলতে শোনা যায়, ঈশ্বর আপনাদের জীবন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদিজী আপনাদের নতুন জীবন, মানমর্যাদা দিয়েছেন। নরেন্দ্র মোদি, আপনি ভগবানের চেয়ে কম কীসে, কথাটা ঠিক নয়? রবিবারের সভায় পাকিস্তান থেকে আসা অত্যাচারিত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দিতে সংশোধিত নাগরিকত্ব আইন আনায় প্রধানমন্ত্রীকে ভগবানের পাশে বসিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথম সারির এই বিজেপি নেতা। বলেছেন, নরেন্দ্র মোদি ইনকে লিয়ে ভগবান বন করে আয়ে হ্যায় জো প্রতারিত ঔর নরক কী জিন্দগি জি রহে থে। ভগবান নে জীবন দিয়া, মা নে জনম দিয়া, লেকিন নরেন্দ্র মোদিজি নে ফির সে জিন্দগি দি হ্যায়। পাকিস্তান থেকে প্রাণ হাতে নিয়ে চলে আসা মহিলা, মেয়েদের দু্র্দশা উল্লেখ করে শিবরাজ জানান, সেদেশে ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, নারী ধর্ষণ হয়, অনেককে মেয়ের জোর করে ধর্মবদল করে বিয়ে দেওয়া হয়, বিয়ে করতে রাজি না হলে কোনও কোনও মেয়েকে হত্যা পর্যন্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি জেলা কালেক্টরকে এই উদ্বাস্তুদের বিরুদ্ধে, ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছিলেন বলে জানান শিবরাজ। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যে নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে, কেন কিছু লোক তার বিরোধিতা করছেন। বলেন, অভিনন্দন করুন নরেন্দ্র মোদির, বন্দনা করুন অমিত শাহজির। সভায় বিজেপির কার্যকরী সভাপতি জে পি নড্ডা বলেন, রাহুল গাঁধী ইতিহাস পড়েছেন বলে আমার মনে হয় না কেননা তিনি দেশভাগে ক্ষতিগ্রস্ত মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন না। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে কংগ্রেসকে দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন নড্ডা।

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget