এক্সপ্লোর

Narendra Modi Meeting : আসছেন না মোদি, তাহেরপুরে সমর্থকদের তুলকালাম! গেট, ব্যারিকেড ভাঙার উপক্রম

Narendra Modi Update : নিরাপত্তার কারণে,  সেখানে পরিকল্পনা বাতিল করে SPG। অবশেষে ঠিক হয়েছে , কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করবেন প্রানমন্ত্রী। 

নদিয়া: তাহেরপুরে তুলকালাম !  ভয়ঙ্কর পরিস্থিতি। শনিবার সভার আগেই ভিড়ের চোটে সভাস্থলে ঢোকা দায় হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর দর্শন পেতে ১ কিলোমিটার দূরের হেলিপ্যাডেও ভিড় জমান  সমর্থকরা। তবে তাদের আশাভঙ্গ হয়। কুয়াশার জন্য তাহেরপুরে নামতে পারেনি মোদির কপ্টার। দৃশ্যমানতা কম থাকায় কলকাতায় ফিরতে হয় মাঝপথ থেকে। তারপর কথা হয়, সড়কপথে যাবেন  প্রধানমন্ত্রী মোদি। কিন্তু নিরাপত্তার কারণে,  সেখানে পরিকল্পনা বাতিল করে SPG। অবশেষে ঠিক হয়েছে , কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করবেন প্রানমন্ত্রী। 

এই পরিস্থিতিতে বাঁধভাঙা পরিস্থিতি তৈরি হয়। আশাভঙ্গ হওয়ায় যেনতেন ভাবে সভাস্থলে ঢোকার চেষ্টা করতে থাকেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে ফেলার উপক্রম হয়। ভিড় সামলাতে বেগতিক হাল হয়। পুলিশের কাছে ব্যারিকেড সরানোর দাবি করতে থাকেন সমর্থকরা। কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ভিভিআইপি গেট ও ব্যারিকেড ভেঙে ফেলার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে যায়। কিন্তু অভিযোগ শান্তনু ঠাকুর একবার সেখানে এলেও, আর কোনও বিজেপি নেতাকে সেখানে দেখা যায়নি। সেখানে উপস্থিত কেউ কেউ রাজ্য প্রশাসনের সাহায্যও চান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু মরিয়া জনসাধারণকে সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। পরে অবশ্য ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ' সবার প্রথম, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি ওখানে আপনাদের মাঝে হাজির হতে পারলাম না। কুয়াশার কারণে ওখানে হেলিকপ্টার অবতরণের পরিস্থিতি ছিল না। এই কারণে আমি আপনাদের টেলিফোনের মাধ্যমে সম্বোধন করছি। ' 

এদিনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসা ৩ বিজেপি কর্মীর !  নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে শনিবার ভোরে মুর্শিদাবাদের বড়ঞা থেকে নদিয়ার তাহেরপুরে এসে পৌঁছয় বিজেপি কর্মী সমর্থকদের একটি বাস। সূত্রের খবর, বাদকুল্লার কাছে সভায় আসা বাস ও অন্যান্য গাড়িগুলিকে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জায়গাটি রেললাইনের পাশে হওয়ায়,  সেইসময় বেশকিছু বিজেপি কর্মী রেললাইনের আশেপাশে ছিলেন।  ভোর ৫টা ২০ নাগাদ চলে আসে ডাউন কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। ট্রেনের ধাক্কায় ছিটকে যান কয়েকজন বিজেপি কর্মী সমর্থক।  তাদের মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। শক্তিনগর জেল হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget