এক্সপ্লোর

PM Modi on Covid19 : "গ্রামীণ এলাকায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ", কৃষকদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

গ্রামাঞ্চলে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউ দিল্লি : গ্রামাঞ্চলে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে তিনি দেশবাসীর উদ্দেশে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, "আমি করোনা নিয়ে আপনাদের সতর্ক করছি। গ্রামীণ এলাকায় এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রত্যেক সরকার এটাকে রোখার চেষ্টা করছে। কিন্তু এই লড়াইয়ে জিততে গ্রামবাসীর সচেতনতা, পঞ্চায়েতরাজ ব্যবস্থার সহযোগিতা প্রয়োজন। আপনারা কখনোই দেশকে হতাশ করেননি। আশা করছি, এবারও নিজেকে ও নিজের পরিবারকে করোনা থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঠিক করে এবং নিয়মিত মাস্ক পরা প্রয়োজন।"

এর পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, করোনা মোকাবিলায় সরকার "যুদ্ধকালীন তৎপরতায়" কাজ করছে । নতুন হাসপাতাল ও অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করছে। ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অষ্টম ধাপের টাকা রিলিজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের উদ্দেশে "অদৃশ্য শত্রুর"(করোনা) বিরুদ্ধে সতর্ক থাকার আর্জি জানান। বলেন, সময়ে ওষুধ নিন। যদি কোনও উপসর্গ দেখা দেয় তাহলে মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং পরীক্ষা করান। ঠান্ডা লাগা বা জ্বর এলে সেটাকে হাল্কাভাবে নেবেন না। পরীক্ষা করান, নিজেকে আইসোলেট করুন।

এদিকে ভ্যাকসিন নেওয়ার পরও কেউ কেউ সংক্রমিত হচ্ছেন। এমন খবর সামনে আসছে। এপ্রসঙ্গে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, কোভিডের বিধি ভুললে চলবে না। 

প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতি ভয়ংকর। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। এনিয়ে টানা ২২ দিন ৩ লক্ষর বেশি সংক্রমণ হল। মোট আক্রান্তের সংখ্যা ২.৪ কোটি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এনিয়ে দেশে মোট মৃত ২ লক্ষ ৬২ হাজার ৩১৭। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সর্বত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget