এক্সপ্লোর

PM Modi; 'প্রধানমন্ত্রী হওয়ার আগে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি', 'আদি মহোৎসব'-এ মন্তব্য মোদির

Narendra Modi: এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আদিবাসী সমাজের উন্নতি আমার নিজের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। যখন প্রধানমন্ত্রী হইনি, তখন ভারতের কোণে কোণে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি।'

নয়া দিল্লি: বৃহত্তর ভাবে আদিবাসী সংস্কৃতি (Adivasi Culture) তুলে ধরতে জাতীয় আদিবাসী উৎসব ‘আদি মহোৎসব’-র আয়োজন করেছে কেন্দ্র (Center)। বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত, আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য জনজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড এই 'আদি মহোৎসবের’ আয়োজন করেছে। 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আদিবাসী সমাজের উন্নতি আমার নিজের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। যখন প্রধানমন্ত্রী হইনি, তখন ভারতের কোণে কোণে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি। আদিবাসীদের থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের কাছে এলে মনে হয় নিজের মানুষদের সঙ্গে আছি। জঙ্গল-নদী-পাহাড়ের সঙ্গে একাত্মতা গড়ে তোলার প্রেরণা দেন আদিবাসীরা'। 

মোদি আর কী কী বললেন এদিন? 

  • 'বিজেপির আমলে ৮০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে'
  • 'এই সব গোষ্ঠীতে দেড় লক্ষের বেশি আদিবাসী কাজ করছেন'
  • 'চলতি বাজেটে ঘোষিত পিএম বিশ্বকর্মা যোজনায় আদিবাসী হস্তশিল্পীরা উপকৃত হবেন'
  • 'বিজেপির আমলে আদিবাসী যুবক-যুবতীদের উন্নতি হচ্ছে'
  • 'আদিবাসী শিশুদের ভবিষ্যতের উন্নতি বিজেপি সরকারের প্রাথমিক লক্ষ্য'
  • 'নতুন শিক্ষানীতির দৌলতে নিজের ভাষায় পড়তে পারছেন আদিবাসীরা'
  • 'এই এলাকা মাওবাদী উপদ্রুত ছিল, এখন সব কা বিকাশ নীতির ফলে তাঁরা মূলস্রোতে ফিরে আসছেন'
  • 'আদিবাসী এলাকায় বিজ্ঞান চর্চা হচ্ছে, তাঁরা যোগাযোগ ব্যবস্থায় উন্নতমানের ফোর জি-র সুবিধা পাচ্ছেন'
  • 'এই প্রথম কোনও আদিবাসী মহিলা ভারতের রাষ্ট্রপতি'
  • 'বিজেপির আমলে প্রথম আদিবাসী ইতিহাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে'
  • 'অমৃত মহোৎসব দেশের ভুলিয়ে দেওয়া ইতিহাসকে মনে করাচ্ছে'
  • 'আদি মহোৎসবকে কেন্দ্রীয় সরকার জন আন্দোলনে রূপান্তরিত করবে'

আরও পড়ুন, আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়, কেন্দ্রকে তোপ মমতার

সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই বছর ১৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি এই উৎসবের আয়োজন করা হয়েছে। নয়া দিল্লির মেজর ধ্যান চাঁদ ন্য়াশনাল স্টেডিয়ামে চলবে এই উৎসব। সেখানে ২০০ টির কাছাকাছি দোকান বসবে। সমগ্র দেশের আদিবাসী সংস্কৃতি ফুটে উঠবে এই দোকানগুলি জুড়ে। এই উৎসবে ১ হাজারের কাছাকাছি শিল্পী যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এদিকে কেন্দ্রের তরফে জোয়ার-বাজরার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।                                                                           

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
West Bengal News Live: বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
Petrol Diesel Price : হরমুজে আক্রান্ত ৩ জাহাজ ! ফের চড়ছে যুদ্ধের পারদ....বেড়ে গেল পেট্রোল ডিজেলের দর ?
হরমুজে আক্রান্ত ৩ জাহাজ ! ফের চড়ছে যুদ্ধের পারদ....বেড়ে গেল পেট্রোল ডিজেলের দর ?
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ

ভিডিও

Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget