এক্সপ্লোর

Women Reservation: ‘কাল যথেষ্ট সংখ্যা ছিল না, কিন্তু আগামীতে…আমরা হেরে যাইনি’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের নিশানা মোদির

Narendra Modi on Women Reservation: জাতির উদ্দেশে ভাষণে আগাগোড়া বিরোধীদের আক্রমণ। মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় বিঁধলেন বিরোধীদের।

নয়াদিল্লি: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করানো যায়নি। জাতির উদ্দেশে ভাষণে সেই নিয়ে আগাগোড়া বিরোধীদের আক্রমণ করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একযোগে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূলের মতো বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি। মোদির দাবি, 'কংগ্রেস, তৃণমূল, DMK এবং সমাজবাদী পার্টির মতো দলগুলির স্বার্থপর রাজনীতির জন্য দেশের নারীশক্তির ক্ষতি হল'। (Narendra Modi on Women Reservation)

শুক্রবার সীমানা পুনর্বিন্যাস, সংবিধান সংশোধন, কেন্দ্রশাসিত অঞ্চল নির্ধারণের মতো তিনটি বিল নিয়ে ভোটাভুটি হয় লোকসভায়। সেই সীমানা পুনর্বিন্যাস বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ বিল জুড়ে দেওয়া নিয়ে তীব্র আপত্তি তোলেন বিরোধীরা। ২০২৩ সালে মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে যাওয়ার পর, সেই আইন কেন কার্যকর গেল না, প্রশ্ন ওঠে। মহিলা সংরক্ষণকে ঢাল করে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও সরব হন বিরোধীরা। দক্ষিণের রাজ্য়গুলি থেকে বিশেষ ভাবে আপত্তি ওঠে ওই বিল নিয়ে। (Women Reservation)

সেই আবহে ভোটাভুটি শুরু হলে বিলটির সপক্ষে ভোট পড়ে ২৯৮টি। বিলের বিরুদ্ধে ২৩০টি ভোট পড়ে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে যেহেতু দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়, তাই বিলটি পাস হতে পারেনি। সেই নিয়েই এদিন আগাগোড়া বিরোধীদের আক্রমণ করে যান মোদি। বলেন, "দেশের কল্যাণ সবচেয়ে উপরে। কিন্তু কিছু লোকের কাছে দলের কল্য়াণই যখব সবকিছু হয়ে দাঁড়ায়, নারীশক্তি এবং দেশকেই তার ক্ষতি সইতে হয়। এবারও তেমনটাই ঘটেছে। কংগ্রেস, DMK, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দলের স্বার্থপর রাজনীতির ক্ষতি নারীশক্তিকে সহ্য করতে হল। গোটা দেশের সামনে কংগ্রেস এবং তাদের সহযোগীরা ভ্রূণহত্যা করেছে।"

গতকাল ভোটাভুটিতে পেরে না উঠলেও, আগামী দিনে পরিস্থিতি এক থাকবে না ববলে বিরোধীদের কার্যত হুঁশিয়ারিও দেন মোদি। বলেন, "দেশের মা,বোন, মেয়েদের বলব, আমিও আপনাদের দুঃখ দেখে কষ্ট পাচ্ছি। আজ বিল পাস করানোর মতো প্রয়োজনীয় ৬৬ শতাংশ ভোট যদিও পেলাম না আমরা। কিন্তু আমি জানি, দেশের ১০০ শতাংশ নারীশক্তির আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। দেশের প্রত্যেক নারীকে আশ্বাস দিচ্ছি, আমরি মহিলা সংরক্ষণের পথে দাঁড়িয়ে থাকা সব প্রতিবন্ধকতা দূর করব। আমাদের মনোবল অটুট। আমাদের ইচ্ছেশক্তিও মজবুত।"

মহিলা সংরক্ষণের বিরোধিতা করা দলগুলিকে তাদের 'পাপের প্রায়শ্চিত্ত' করতে হবে বলেও এদিন মন্তব্য করেন মোদি। বলেন, "সময়ের অপেক্ষা শুধু। বিজেপি-NDA-র সঙ্কল্প অটুট। কাল সংখ্যার জোর ছিল না আমাদের কাছে। তার মানে কিন্তু আমরা হেরে যাইনি। আমাদের আত্মশক্তি অজেয়। আমাদের চেষ্টা থামবে না। আগামী দিনে আরও সুযোগ পাব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget