এক্সপ্লোর

Narendra Modi On Operation Sindoor :'অপারেশন সিন্দুর'-এর পরই মন্ত্রিসভার সঙ্গে টানটান বৈঠক মোদির, বেরিয়েই বললেন...

অবশেষে  পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অ্যাকশন নিল ভারত।  অপারেশন সিন্দুর-এ মাত্র ২৫ মিনিটের অপারেশনে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেদিল ভারতীয় সেনা।

নয়া দিল্লি : পহেলগাঁও-প্রত্যাঘাতের নীল নকশা এঁকেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। সারা দেশ যখন প্রত্যাঘাতের প্রত্যাশায় দিন গুনেছে, তখনই প্রধানমন্ত্রী শুনিয়ে দিয়েছিলেন, সন্ত্রাসবাদকে কোনও মতে আর রেয়াত নয় ! যে কোনো কোনা থেকে টেনে বের করে আনা হবে এই জঘন্যতম অপরাধীদের। অবশেষে  পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অ্যাকশন নিল ভারত।  অপারেশন সিন্দুর-এ মাত্র ২৫ মিনিটের অপারেশনে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেদিল ভারতীয় সেনা। আর এই অপারেশনের পরদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। তারপর মন্ত্রিসভার সামনেই বলেন, 'সবার জন্য গর্বের দিন'। 

সেনাকে কুর্নিশ  ক্যাবিনেট মন্ত্রীদেরও

'সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। অপারেশন সিঁদুর হল পহেলগাঁওয়ে নিরীহ ভাইদের নৃশংস হত্যার প্রত্যুত্তর। ভারত এবং তার জনগণের ওপর যে কোনও আক্রমণের উপযুক্ত জবাব দিতে মোদি সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ' এক্স হ্যান্ডলে লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। ' ভারত মাতা কী জয়।' এক্স হ্যান্ডলে লেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

সূত্রের খবর ক্যাবিনেট বৈঠকে , এয়ারস্ট্রাইকের জন্য বাহিনীর প্রশংসা করে গোটা মন্ত্রিসভা। এরপর রাষ্ট্রপতিভবনে যেতে পারেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে প্রত্যাঘাত নিয়ে তথ্য দিতে পারেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।  

কুর্নিশ বিরোধীদেরও                                          

ইতিমধ্যেই বিরোধীদের তরফেও ভারতীয় সেনার এই বিক্রমকে কুর্নিশ জানানো হয়েছে। 'সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ।' অপারেশন সিঁদুর নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন রাহুল গান্ধী। 'ভারতের জাতীয় নীতি হল, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদকে বিনাশ করা। ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য আমরা গর্বিত। তাদের সংকল্প ও সাহস প্রশংসার যোগ্য। পহেলগাঁও হামলার পর থেকেই জাতীয় কংগ্রেস সীমান্ত-পার সন্ত্রাস মোকাবিলায় সরকারের সমস্ত সিদ্ধান্তের পাশে আছে। জাতীয় স্বার্থ আমাদের কাছে সবার আগে।' এক্স হ্যান্ডলে লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  

অন্যদিকে অপারেশন সিঁদুরের জেরে বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী। ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।                         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget