এক্সপ্লোর

১০০ কোটি টাকার বাতিল নোটের বিছানা, কানপুরে গ্রেফতার বিল্ডার সহ ১৬

কানপুর: উত্তরপ্রদেশ থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ বাতিল নোট। ঘটনায় এক নামকরা বিল্ডার সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের প্রিন্সিপাল সেক্রেটারি (স্বরাষ্ট্র) অরবিন্দ কুমার জানান, এই অভিযানে যৌথভাবে অংশ নেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও উত্তরপ্রদেশ পুলিশ। তিনি জানান, প্রায় ৯৭ কোটি টাকা মূল্যের বাতিল নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আনন্দ খত্রী নামে ওই বিল্ডারের পৈত্রীক বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ বাতিল নোট উদ্ধার করা হয়। জানা গিয়েছে, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটগুলি পাটের বস্তায় ও স্যুটকেসে ভরে খাটের মধ্যে রাখা ছিল।

https://twitter.com/ANINewsUP/status/953498273557311489

তবে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে সন্ত্রাসযোগের কোনও সূত্র পাননি তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান এর সঙ্গে কোনও জঙ্গি-যোগ নেই। তবে, হাওয়ালা-নেটওয়ার্কের যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৪ জন স্বরূপনগরে অবৈধ টাকা বিদেশি মুদ্রায় বদলে দিত। পুলিশের আশঙ্কা, এর সঙ্গে কিছু ব্যাঙ্ক আধিকারিকেরও যোগসূত্রে থাকতে পারে। তাদের দাবি, অসাধু উপায়ে ব্যাঙ্কের স্ট্রং রুমে নোট পরিবর্তন করাই ছিল তাঁদের লক্ষ্য।

১০০ কোটি টাকার বাতিল নোটের বিছানা, কানপুরে গ্রেফতার বিল্ডার সহ ১৬

পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নোটের মধ্যে ৯৫ কোটি টাকা ছিল খত্রীর। ২ কোটি টাকার ভাগ ছিল ১২ জনের। কানপুর এসএসপি অখিলেশ মীনা জানান, কানপুর আইজির সঙ্গে এই মর্মে তথ্য দেন এনআইএ। তার ভিত্তিতে মীনাকে তদন্তের নেতৃত্ব দেন আইজি। মীনা জানান, প্রথমে স্বরূপনগরের চারজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে ওই বিল্ডারের খোঁজ মেলে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Pushpa - Jahangir Khan News | ফলতায় জাহাঙ্গির খানের বহুতল ভাঙার কাজ চলছে | #abpananda
CM Suvendu Adhikari: বেলুড় মঠে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Dengue News | ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র, জাতীয় বৈঠকে স্বীকৃতি রাজ্যের
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget