এক্সপ্লোর

জম্মু কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলা, শহিদ ১৭ সেনা জওয়ান, খতম ৪ জঙ্গি

শ্রীনগর: পঠানকোটের ধাঁচে জম্মু-কাশ্মীরের উড়িতে সেনা ছাউনিতে বড়সড় জঙ্গি হামলা। দফায় দফায় বিস্ফোরণ, গুলিবৃষ্টি। নিহত ১৭ জওয়ান। জখম ১৯ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুলির লড়াইয়ে খতম ৪ পাক জঙ্গি। সেনা সূত্রে খবর, আজ ভোর ৪ টে নাগাদ উড়িস্থিত সেনার দ্বাদশ ব্রিগেড হেডকোয়ার্টারে কম্যান্ড চেঞ্জ অর্থাৎ দায়িত্ব বদলের পর তখন তাঁবুতে ঘুমোচ্ছিলেন ডোগরা রেজিমেন্টের জওয়ানরা। সেসময়েই অতর্কিতে হামলা। সেনার পোশাক পরে ঢুকে পড়ে ৪ জঙ্গি। তাঁবু লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়তে শুরু করে তারা। সঙ্গে এলোপাথড়ি গুলি। জঙ্গিদের গ্রেনেড বিস্ফোরণে একের পর এক সেনা তাবুতে দাউদাউ করে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজন জওয়ানের। পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা। শহিদদের মধ্যে ১৩ জন বিহার রেজিমেন্টের এবং ৪ জন ডোগরা রেজিমেন্টের। সকাল সাতটা নাগাদ ফের বিস্ফোরণের শব্দ। ৯টা পর্যন্ত দফায় দফায় শোনা যায় গুলির শব্দ। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় সেনা ছাউনিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় শ্রীনগর-মুজফ্ফরাবাদ হাইওয়ের একাংশ। নামানো হয় প্যারা কম্যান্ডো। সেনার দ্বাদশ ব্রিগেড হেডকোয়ার্টারের ওপর চক্কর কাটতে থাকে কপ্টার। সকাল ৮টা নাগাদ আশপাশের রেজিমেন্ট থেকে ঘটনাস্থলে পৌঁছয় আরও বাহিনী। ৬ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। এতে ৪ জঙ্গিরই মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেয় সেনা। সকাল পৌনে এগারোটা নাগাদ দমকল ভেতরে ঢুকে আগুন নেভায়। জখম সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ জানিয়েছেন, হামলাকারীরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। এরপরই ট্যুইটারে পাকিস্তানকে সরাসরি আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। সেজন্য পাকিস্তানকে চিহ্নিত করে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, নাশকতার নেপথ্যে যারা রয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। এই হামলার জেরে রাশিয়া ও আমেরিকা সফর বাতিল করে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিংহ টুইট করেন, হামলার ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। গোয়া থেকে তড়িঘড়ি কাশ্মীরে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর ও সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ। আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি। সেনা সূত্রে খবর, আরও এক জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget