এক্সপ্লোর

কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত পিএইচডি পড়ুয়া সহ ২ জঙ্গি

শ্রীনগর: শ্রীনগরের নওগামে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে  নিহত দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি। এদের শনাক্ত করা হয়েছে। এরা হল সবজার আহমেদ সোফি ও আসিফ আহমেদ। সবজার নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় বোটানি নিয়ে পিএইডি করতে করতে ২০১৬-র জুলাইয়ে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা যাওয়ার পর সন্ত্রাসবাদীদের দলে ভিড়ে গিয়েছিল। এই নিয়ে চলতি বছরে তিন উচ্চশিক্ষিত কাশ্মীরী যুবক সন্ত্রাসবাদে যোগ দিয়ে প্রাণ হারাল। ৩৩ বছরের সবজারের এমএসসি, বিএড ডিগ্রিও ছিল। জনৈক পুলিশ কর্তা জানান, সূত্র মারফত নওগামের সুথু কোথেইর এলাকায় সন্ত্রাসবাদীদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তাবাহিনী এদিন ভোরে সেখানে তল্লাসি অভিযানে যায়। জঙ্গিরা তাদের ওপর গুলিবর্ষণ করলে দুপক্ষের গুলিবিনিময় হয় যাতে সবজার ও আসিফ খতম হয়। গুলি-বন্দুক, অস্ত্রশস্ত্র ছাড়াও  একাধিক আপত্তিকর নথিপত্রও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। এনকাউন্টারের সমাপ্তির পর সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর দীর্ঘক্ষণ খণ্ডযুদ্ধ হয় দফায় দফায়। নিরাপত্তাবাহিনীর ওপর পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। স্থানীয় প্রশাসন অশান্তি ছড়ানোর আশঙ্কায় শহরে ইন্টারনেট পরিষেবা চ্ছিন্ন করে, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেয়। সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরে শিক্ষিত যুবকদের একাংশের মধ্যে জঙ্গি হয়ে যাওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। এ মাসের গোড়ায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র মান্নান বসির ওয়ানি উত্তর কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়। মে মাসে সন্ত্রাসবাদী বাহিনীতে সামিল হওয়ার দুদিন বাদে সোপিয়ানে গুলির লড়াইয়ে প্রাণ হারান কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহম্মদ রফি ভাট। চলতি বছরের শুরুতে গুলাম শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্নাতক এসা ফজলি নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়। ফজলি জঙ্গি দলের খাতায় নাম লেখানোর পর তার পথে হেঁটে সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য আচমকা উধাও হয়ে যায় তেহরিক-ই-হুরিয়ত চেয়ারম্যান মহম্মদ আসরফ সেহরাইয়ের ছেলে জুনেইদ আশরফ সেহরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget