এক্সপ্লোর

২ কোটি টাকা মূল্যের কোকেন সহ ধৃত ২ নাইজেরিয়

নয়াদিল্লি: সম্প্রতি ভারতের মাটিতে আফ্রিকান নাগরিকদের উপর হামলার অভিযোগে উত্তাল হয়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক রাজনীতি। বর্ণবিদ্বেষী হামলার অভিযোগে সরব হয়েছেন আফ্রিকার দেশগুলির প্রতিনিধিরা। ভারত এই মন্তব্যের প্রতিবাদ করেছে। এরই মধ্যে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল নাইজেরিয়ার দুই যুবককে। তাদের কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের না কেনেডি ডমিনিক (৩৪) ও অ্যানায়ো গডসউইল (৩৫)। এ মাসের ১ তারিখ নয়াদিল্লির উত্তম নগর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি নয়ডায় এক নাবালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত মাদক সেবনের ফলেই ওই তরুণের মৃত্যু হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার নাইজেরিয় ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এরই মধ্যে নাইজেরিয়ানদের বিরুদ্ধে মাদক চোরাচালানের প্রমাণ পাওয়া গেল। ডিসিপি, ক্রাইম (মাদক) রাজেশ দেও বলেছেন, ক্রাইম ব্র্যাঞ্চের একটি দল অভিযান চালিয়ে এই দুই নাইজেরিয়কে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪৯২ গ্রাম উন্নত মানের কোকেন উদ্ধার করা হয়েছে। এই কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এক আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীই ওই দুই নাইজেরিয়কে কোকেন সরবরাহ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। আট বছর আগে ব্যবসা করার নামে ভারতে আসে মাদক চোরাচালান চক্রের মাথা গডসউইল। তার সঙ্গী কেনেডি ২০১৪ থেকে ভারতে আছে। প্রথমে কেনেডিকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে স্বীকার করে, গডসউইলের কাছ থেকে স্বল্পমূল্যে কোকেন কিনে সেটি বেশি দামে বিক্রি করে। কেনেডিই পুলিশকে গডসউইলের বাড়ি চিনিয়ে দেয়। এরপর গডসউইলকেও গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৮২ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ভারতে আসার পর স্থানীয় এক মহিলার সঙ্গে থাকতে শুরু করে গডসউইল। নাইজেরিয়ায় তার দাদার একটি পোশাকের দোকান আছে। মাদক চোরাচালান করে পাওয়া অর্থের মাধ্যমে শাড়ি কিনে সেগুলি দাদার কাছে পাঠিয়ে দিত গডসউইল। এভাবে প্রচুর অর্থ রোজগার করে সে বিলাসবহুল জীবনযাপন করত। সে আফ্রিকান বান্ধবীদের জন্য প্রচুর অর্থ খরচ করত। এদেশে নিজের ও মহিলা সঙ্গীর নামে সম্পত্তিও কিনেছে গডসউইল।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget