এক্সপ্লোর

গোরক্ষপুরের পর রায়পুরের সরকারি হাসপাতালে মৃত তিন শিশু, অক্সিজেন ঘাটতির জের, দাবি পরিবারের

রায়পুর:  উত্তরপ্রদেশের পর ছত্তীসগড়। এবার রায়পুরের এক সরকারি হাসপাতালে তিন সদ্যোজাতের মৃত্যু ঘটল। শিশুগুলির পরিবারের দাবি, অক্সিজেন ঘাটতির কারণেই তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ ছত্তীসগড়ের স্বাস্থ্য আধিকারিক। তাঁদের দাবি, অন্য শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে শিশুগুলির। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিংহ। সরকারি হাসপাতাল ডক্টর বি.আর আম্বেদকরের স্বাস্থ্য আধিকারিকের দাবি, বিভিন্ন শারীরিক জটিলতার কারণে শিশুগুলি ভেন্টিলেশনে ছিল। সেই জটিলতা থেকেই তাদের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গতকাল ওই হাসপাতালে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে দুপুর সাড়ে বারোটা নাগাদ। চিকিত্সকদের দাবি, মূলত ওজন কম হওয়ার কারণেই এই দুর্ঘটনা। আর একজনের শ্বাসজনিত ও হদযন্ত্রে সমস্যা থাকার কারণে মৃত্যু হয়েছে। তৃতীয় শিশুটির মৃত্যু হয়েছে গতকাল রাত দশটার সময়। শ্বাসকষ্ট ও অন্য সমস্যা ছিল শিশুটির, দাবি হাসপাতালের চিকিত্সকদের। তবে এই শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওই কর্মীর তত্ত্বাবধানেই ছিল হাসপাতালের অক্সিজেন সাপ্লাই ইউনিট। জানা গিয়েছে, দরকারের সময় ধৃত ব্যক্তিকে ফোন করে পাননি হাসপাতালের ডাক্তার। পরে জানা গিয়েছিল, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও ধৃত ব্যক্তি রবি চন্দ্র তাঁর ওপরে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। আপাতত মৃত তিন শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই শিশুগুলোর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই দুঃখজনক ঘটনার জন্যে দায়ী কোনও ব্যক্তিকেই ছাড়া হবে না। তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে বলে মন্তব্য করেছেন রমন সিংহ।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget