এক্সপ্লোর
আন্দামান নিকোবরে শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৯

নয়াদিল্লি: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্র ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। তবে এতে কোনও প্রাণহানি বা সম্পত্তি ধ্বংসের খবর নেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই কম্পনের কেন্দ্র ছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প হয়েছে, গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এই ভূমিকম্প সুনামি সতর্কতা জারি করার মত শক্তিশালী নয়। ভারতে একটি সুনামি সতর্কতা কেন্দ্র আছে, প্রয়োজনে যা রাজ্যগুলিকে সতর্ক করে দেয়, একইভাবে সতর্ক করে প্রতিবেশী দেশগুলিকে। আজ সকাল ৫টা ৪৮ মিনিটে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় আর একটি ভূমিকম্প হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬।
Before You Go
Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর





















