এক্সপ্লোর

১২ বছরের মেয়ের সঙ্গে ৫১ বছরের সরপঞ্চের দ্বিতীয় বিয়ের চেষ্টা ভেস্তে গেল, বরখাস্ত করা হল পদ থেকে

মোরেনা: গ্রামের সরপঞ্চ বলে কথা। বয়স ৫১। কিন্তু তা বলে বিয়ের জন্য ধূমধাম করতে অসুবিধা কোথায়! হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার সখ তাঁর। সেজন্য হেলিকপ্টার ভাড়াও হয়ে যায়। প্রশাসনের কাছ থেকে যোগাড় হয় তাঁর গ্রাম বাহরার জাগিরে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরির অনুমতিও। শেষপর্যন্ত জানা গেল ৫১ বছরের সরপঞ্চের কনের বয়স মাত্র ১২। এ কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই সরপঞ্চের মনোবাসনা ভেস্তে দিল প্রশাসন। তাঁকে তত্ক্ষণাত্ সরিয়ে দেওয়া হয় সরপঞ্চ পদ থেকে। জানা গেছে জগন্নাথ মাওয়াই নামে ওই সরপঞ্চ ইতিমধ্যেই বিবাহিত। নাবালিকাকে তিনি বিয়ে করতে চলেছেন, এই অভিযোগ পাওয়ার পরই প্রশাসন গত ১১ ডিসেম্বর ব্যবস্থা গ্রহণ করে। খাইরা গ্রামের নাবালিকার সঙ্গে মাওয়াইয়ের বিয়ে আটকায় জেলা প্রশাসন। জেলার কালেক্টর ভাস্কর লস্কর বলেছেন, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের অনুমতি দেওয়ার পর তাঁদের কাছে এক গ্রামবাসী অভিযোগ করেন যে, যে মেয়েটিকে মাওয়াই বিয়ে করতে চলেছেন সে নাবালিকা। জেলা পঞ্চায়েত ও শিশু উন্নয়ন বিভাগের আধিকারিকরা ওই নাবালিকার স্কুলের নথিপত্র পরীক্ষা করে জানতে পারেন যে, ওই মেয়েটির বয়স মাত্র ১২। ২০১০-এ সে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল। জিলা পঞ্চায়েত চিফ ইক্সিকিউটিভ অফিসার (সিইও) সোনিয়া মীনা জানিয়েছেন, মধ্যপ্রদেশ রাজ আভম গ্রাম স্বরাজ আইন অনুসারে মাওয়াইকে সরপঞ্চ পদ থেকে বরখাস্ত করা হয়। আগামী ছয় বছর পঞ্চায়েতে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও মাওয়াইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মীনা আরও বলেছেন, মাওয়াইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মাওয়াইয়ের স্ত্রী বা নাবালিকার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget