এক্সপ্লোর

শীর্ষে বিজেপি, বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে ৫৮ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা

নয়াদিল্লি: বর্তমানে ৫৮ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে মামলা রয়েছে। এমনই জানাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস সংস্থা (এডিআর)। এক রিপোর্টে জানানো হয়েছে, লোকসভার ১৫ জন সাংসদ এবং বিভিন্ন রাজ্যের ৪৩ জন বিধায়ক তাঁদের বিরুদ্ধে কু-কথার দায়ে মামলা চলার কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি, এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমলও। এডিআর আরও জানিয়েছে, বিভিন্ন দলের মধ্যে বিজেপি-র সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধেই কু-কথার দায়ে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে। এই তালিকায় আছেন কেন্দ্রের শাসক দলের ২৭ জন। এছাড়া এআইএমআইএম-এর ৬ সাংসদ ও বিধায়ক, টিআরএস-এর ৬, টিডিপি-র ৩, এসএইচএস-এর ৩, তৃণমূল কংগ্রেসের ২, কংগ্রেসের ২, আইএনডি-র ২, জেডিইউ-এর ২, এআইইউডিএফ-এর ১, বসপা-র ১, ডিএমকে-র ১, পিএমকে-র ১ ও সপা-র ১ জন জননেতার বিরুদ্ধেও মামলা চলছে। রাজ্যগুলির মধ্যে শীর্ষে আছে উত্তরপ্রদেশ (১৫)। দ্বিতীয় স্থানে তেলঙ্গানা (১৩)। গত পাঁচ বছরে বিধানসভা, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে ১৯৮ জন প্রার্থী তাঁদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের দায়ে মামলা চলার কথা জানিয়েছেন। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সাংসদদের উদ্দেশে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে দলের ভাবমূর্তির ক্ষতি না করার বার্তা দিয়েছেন। এরপরেই এডিআর-এর এই রিপোর্ট প্রকাশিত হল। বিদ্বেষমূলক মন্তব্য করা সাংসদ ও বিধায়কদের প্রার্থী না করা এবং তাঁদের বিরুদ্ধে মামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছে এডিআর।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget