এক্সপ্লোর

গুজরাতে প্রথম দফায় ভোট পড়ল ৬৮ শতাংশ, ভোটারদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

গাঁধীনগর: গুজরাতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দিন ৬৮ শতাংশ ভোট পড়ল। আজ ভোটগ্রহণ শেষ হওয়ার পর এই তথ্য দিয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার উমেশ সিনহা। আজ ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ১৪ তারিখ দ্বিতীয় পর্যায়ে ৯৩টি আসনে ভোটগ্রহণ করা হবে। ১৮ তারিখ ফলপ্রকাশ। রেকর্ড হারে ভোট দেওয়ায় গুজরাতের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাত বিধানসভায় মোট আসন ১৮২টি। গতবার বিজেপি পেয়েছিল ১১৬টি আসন। এবার কী হবে, তার দিকে সারা দেশের নজর। আজ প্রথম পর্যায়ে ৮৯টি আসনের জন্য লড়ছেন ৯৭৭ জন প্রার্থী। বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও রয়েছেন এঁদের মধ্যে। দক্ষিণ গুজরাত ও সৌরাষ্ট্রে ভোটগ্রহণ করা হয়। সকাল থেকেই ভোট ঘিরে মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। শেষপর্যন্ত দেখা গেল, ভালই ভোট পড়েছে। আজ যে আসনগুলিতে ভোটগ্রহণ হল, ২০১২-র ভোটে এই ৮৯টি আসনের মধ্যে ৬৩টিই গিয়েছিল বিজেপির ঝুলিতে। কংগ্রেসের আশা, এবার বদলাতে পারে তাদের ভাগ্য। আজ সকালে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করে ভোটারদের দলে দলে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ করেন। [embed]https://twitter.com/OfficeOfRG/status/939327471379300354?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fgujarat-elections-phase-1-today%2Fliveblog%2F61992535.cms[/embed] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সকালে ট্যুইট করে ভোটারদের অংশ নিতে অনুরোধ করেন গণতন্ত্রের এই উৎসবে। বিশেষত যুব সমাজকে ভোটে যোগ দিতে বলেন তিনি। প্রধানমন্ত্রী ও রাহুলের সেই অনুরোধে সাড়া দেন গুজরাতের মানুষ। [embed]https://twitter.com/narendramodi/status/939296450525171712[/embed] প্রথম পর্যায়ের ৮৯টি আসনের মধ্যে ৫৩টিই গ্রামীণ এলাকা থেকে। এগুলির মধ্যে বিজেপির আছে ৩২টি আসন, কংগ্রেসের ১৭। বাকি ৩৬টি আসন শহরাঞ্চলের। বিজেপি ২০১২ সালে পায় ৩১টি আসন, কংগ্রেস মাত্র ৫টি। এবার গুজরাতে বিধানসভা নির্বাচনের লড়াই মোদী বনাম রাহুল হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনের ফল জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget