এক্সপ্লোর

৮২,৫০০ এটিএম মেশিন রিক্যালিব্রেট করা হয়েছে

নয়াদিল্লি: ৫০০ ও ১০০ টাকার নোট বাতিলের পর দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও এটিএমগুলিতে উপেছে পড়েছে ভিড়। নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট এলেও তা অনেক এটিএম থেকেই পাওয়া যাচ্ছে না। কারণ, নতুন নোটগুলি বিতরনের বন্দোবস্ত এটিএম মেশিনগুলিতে নেই। এই অবস্থায় এটিএম মেশিনগুলিকে নতুন নোট বিতরণের উপযোগী করে তোলার কাজ চলছে। গতকাল সন্ধে পর্যন্ত দেশে মোট ৮২,৫০০ এটিএম মেশিন রিক্যালিব্রেট বা নতুন নোট বিতরণের উপযোগী করা তোলা গেছে  বলে জানানো হয়েছে। অর্থাত্ গতকাল সন্ধে পর্যন্ত দেশের ৪০ শতাংশ এটিএম মেশিনে রিক্যালিব্রেট করা হয়েছে। দেশে মোট এটিএম মেশিনের সংখ্যা ২.২ লক্ষ। ক্যাশ লজিস্টিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ঋতুরাজ সিনহা বলেছেন, রিক্যালিব্রেশনের পদ্ধতি জোরদার করতে সরকার কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের নির্দেশ মোতাবেক ওই এটিএম মেশিনগুলিকে রিসেট করা হয়েছে। উল্লেখ্য, ঋতুরাজ রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রার নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের একজন সদস্য। ঋতুরাজ জানিয়েছেন, আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে রিক্যালিব্রেট করার কাজ করা হয়েছে। এক্ষেত্রে গ্রামীণ এলাকাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রিক্যালিব্রেশনের ফলে এটিএম মেশিনগুলিতে একেকবারে ৫০-৬০ লক্ষ টাকা থাকবে এবং গ্রাহকদের চাহিদা পূরণের ক্ষেত্রে সক্ষম হবে। এরফলে এটিএম মেশিনের বাইরে মানুষের লাইন কমবে। নোট বাতিলের পর রিক্যালিব্রেশনের আগে ১০০ টাকার নোটে এটিএম মেশিনগুলিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেত। ফলে টাকা দ্রুত ফুরিয়ে যেত। দৈনিক ১২ থেকে ১৪ হাজার এটিএম মেশিন রিক্যালিব্রেট করা হচ্ছে। এটিএম পরিষেবা চলতি মাসের শেষের মধ্যেই স্বাভাবিক করাই টাস্ক ফোর্সের লক্ষ্য বলে জানিয়েছেন ঋতুরাজ।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget