এক্সপ্লোর

পাকিস্তান থেকে আসা ৯০ হিন্দুকে ভারতের নাগরিকত্ব দিল আমদাবাদ প্রশাসন, আধার, পাসপোর্টের আবেদন করতে পারবেন

আমদাবাদ: পাকিস্তান থেকে আসা ৯০ জন হিন্দুকে ভারতের নাগরিকত্ব দেওয়া হল। বেশ কয়েক বছর আগে তাঁরা আমদাবাদ এসেছিলেন অভিবাসনের মাধ্যমে। জেলা কালেক্টর বিক্রান্ত পান্ডে গতকাল ১৯৫৫-র ভারতীয় নাগরিকত্ব আইনের ধারা মেনে এ দেশের নাগরিকত্বের পরিচয়পত্র তাঁদের হাতে তুলে দেন। বলেন, ২০১৬ সালে কেন্দ্র পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু ও শিখদের মতো সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ করে। ২০১৬-র ডিসেম্বরে এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমদাবাদ, গাঁধীনগর ও কচ্ছের জেলা কালেক্টরদের গুজরাতে বসবাস করা এই সংখ্যালঘু সম্প্রদায়ের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। পান্ডে বলেন, এই ৯০ জনকে নিয়ে নতুন ব্যবস্থা চালু হওয়ার পর প্রতিবেশী দেশগুলি থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ায় দেশের সব জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে আমদাবাদ। ২০১৬ থেকে আমদাবাদ জেলা কালেক্টরেট ৩২০ জনকে নাগরিকত্ব দিয়েছে, দেশের আর কোনও জেলা যা পারেনি। এই ৩২০ আবেদনকারীর ৯০ শতাংশই এসেছেন পাকিস্তান থেকে, বাকিরা বাংলাদেশের। ভারতের নাগরিক হওয়ার পর এবার তাঁরা আধার, পাসপোর্ট ও অন্যান্য পরিষেবা চেয়ে আবেদন করতে পারবেন। ভোটার তালিকায়ও নাম উঠবে তাঁদের। নিজেদের এখন থেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারবেন, তাই নাগরিকত্ব পাওয়া সংখ্যালঘুরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েকজন পাকিস্তানে থাকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, পাকিস্তান তাঁদের প্রিয়জন, ব্যবসা, কারবার গুটিয়ে ভারতে দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে চলে আসতে বাধ্য করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget