এক্সপ্লোর

কেন্দ্রের নির্দেশ, আধারের সঙ্গে এলআইসি পলিসি যোগ করতে হবে, অনলাইনে কীভাবে করবেন, রইল প্রক্রিয়া

নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আধার কার্ড এবং প্যানের সঙ্গে এবার যুক্ত করতে হবে জীবনবিমা বা এলআইসি পলিসিগুলো। এলআইসির ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে। এবার গ্রাহকদের সুবিধার্থেই এলআইসির তরফেই অনলাইনে জীবনবিমার পলিসিগুলোর সঙ্গে আধার যোগের ব্যবস্থা করা হয়েছে। ইন্সিওরেন্স রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া আগেই বিবৃতি দিয়ে এলআইসি-র সঙ্গে আধার যোগের বিষয়টি বাধ্যতামূলক করেছিল এবং বিমাকারীদের সেই নিয়ম মেনে চলার নির্দেশিকাও জারি করেছিল। এবার সেই পদক্ষেপই কার্যকর করতে ততপর এলআইসি। এদিকে সম্প্রতি এলআইসির বহু গ্রাহকের কাছে মেসেজ আসছিল যে একটি নম্বরে এসএমএস পাঠিয়ে জীবনবিমা পলিসিগুলোর সঙ্গে আধার যোগ করে নেওয়া যাবে। সেই প্রেক্ষিতে সংস্থার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও এসএমএস তাঁদের তরফে পাঠানো হয়নি। যখন এসএমএস-এর মাধ্যমে পলিসির সঙ্গে আধার যোগ সম্ভব হবে, তখন সংস্থার ওয়েবসাইটে সেই সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়া হবে। আপাতত licindia.in-র ওয়েবসাইটে কীভাবে অনলাইনে জীবনবিমা পলিসির সঙ্গে আধার যোগ করা যাবে, সেই প্রক্রিয়া দেওয়া আছে graph_650x683_41511433215 ১. হাতের কাছে নিজের আধার নম্বর এবং প্যান নম্বরের সঙ্গে পলিসির তালিকাগুলোও তৈরি রাখুন ২. এলআইসি-র ওয়েবসাইটে ঢুকুন। হোম পেজে একটি লিঙ্ক রয়েছে। সেখানে গেলে আধার এবং প্যান নম্বর পলিসিগুলো যোগ করা যাবে, লিঙ্কটি ক্লিক করুন। ৩. লিঙ্কটা ক্লিক করলেই এলআইসি কিছু চেকলিস্ট দেখে নিতে বলবে। নির্দেশ অনুসারে, সেই পদক্ষেপগুলো মেনে চেকলিস্ট খতিয়ে দেখুন ৪. ইউআইডিএআই-এর ওয়েবসাইটে যে মোবাইল নম্বর রেজিস্টার করানো আছে, সেটা এখানে টাইপ করতে হবে। মোবাইলে একটি ওটিপি আসবে। তারপর সেই ওটিপি লিঙ্কে গিয়ে দিয়ে দিতে হবে। ৫. আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর আপডেট করা না থাকে, তাহলে নিকটবর্তী এলআইসির অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে সংস্থার তরফে। ৬. চেকলিস্টগুলো মিলিয়ে নেওয়ার পর নীচে প্রসিড বটনে গিয়ে ক্লিক করতে হবে। একদম পেজের নীচে সেই বটনটি রয়েছে। তারপর ফর্মের মধ্যে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়ার পর, একটি মেসেজ আসবে। সেখানে বলা হবে পলিসির সঙ্গে আধার যোগের প্রক্রিয়াটি সফলভাবে নতিভূক্ত হয়েছে এরপর ইউআইডিএআই-এর তরফে একটি ভেরিফিকেশন মেল আসবে, তারপর এসএমএস বা মেল মারফত কনফারমেশন করা হবে, যেখানে বলা হবে এলআইসি পলিসিগুলোর সঙ্গে আধার ও প্যান সংযুক্তিকরণ সফল হয়েছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি হতে বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget