এক্সপ্লোর

দিল্লিতে যা হচ্ছে, তা ঠিক নয়, কেজরীবালের পাশে দাঁড়িয়ে মন্তব্য বিজেপির দুই শরিক জেডি(ইউ) ও শিবসেনার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সংঘাত অব্যাহত। উপরাজ্যপালের বাসভবনে ধর্ণা কর্মসূচী প্রত্যাহারের কোনও ইঙ্গিতই নেই কেজরীবাল শিবিরের পক্ষ থেকে। অন্যদিকে, উপরাজ্যপাল অনিল বৈজল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত নন। সবমিলিয়ে দিল্লিতে রাজনৈতিক সংকটের কোনও সুরাহার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিজেপির দুই শরিক শিবসেনা ও জেডি(ইউ) কেজরীবালের পাশে দাঁড়িয়েছে। উদ্ধব ঠাকরের দল শিবসেনা বলেছে, কেজরীবালের সঙ্গে যা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। দলের নেতা সঞ্জয় রাউত বলেছেন, 'অরবিন্দ কেজরীবালের এই আন্দোলন অভিনব।এ ব্যাপারে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে নিজেই কেজরীবালের সঙ্গে ফোনে কথা বলেছেন'। রাউত জানিয়েছেন, 'দিল্লির জন্য কেজরীবাল খুব ভালো কাজ করছেন বলে মন্তব্য করেছেন উদ্ধব। দিল্লির মানুষ কেজরীবাল সরকারকে নির্বাচন করেছে। কিন্তু এখন দিল্লিতে যা হচ্ছে, তা গণতন্ত্রের পক্ষে ভালো নয়'। শিবসেনার পাশাপাশি নীতীশ কুমারের দল জেডি(ইউ) কেজরীবালের প্রতি সহমর্মিতা জানিয়েছে। দলের নেতা পবন বর্মা বলেছেন, 'মুখ্য সচিবের সঙ্গে দুর্ব্যবহারের পর যেখানে কেজরীবাল আশ্বাস দিয়েছেন যে, এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, সেখানে আইএএস আধিকারিকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত। তাঁদের দিল্লিবাসীর জন্য কাজ করতে হবে'। জেডি(ইউ) নেতা আরও বলেছেন, 'সরকারি আধিকারিকরা নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করছেন না। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক'। শিবসেনা বরাবরই মোদী সরকারের বিভিন্ন কাজের সমালোচনায় সরব। অন্যদিকে, জেডি (ইউ)-ও নোট বাতিল, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বিশেষ রাজ্যের তকমা নিয়ে কেন্দ্রের ভিন্ন সুরে কথা বলছে। এই দুটি দলই এবার কেজরীবালের পাশে দাঁড়াল। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্স এবং বামপন্থী দলগুলি এই ইস্যুতে কেজরীবালের পক্ষ নিয়েছে। মমতা সহ চার মুখ্যমন্ত্রী কেজরীবালের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের কাছে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছিলেন। মাসতিনেক আগে দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর থেকে আইএএস আধিকারিকরা ধর্মঘট করছেন বলে অভিযোগ। কেজরীবাল সরকারের অভিযোগ, সরকারি আমলারা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন না। এরফলে বিভিন্ন কাজকর্ম আটকে গিয়েছে। কেজরীবালের ধর্ণাকে নাটক আখ্যা দিয়েছে বিজেপি ও কংগ্রেস। এই ঘটনায় সবচেয়ে অস্বস্তিতে কংগ্রেস। অন্যান্য বিরোধী দলগুলি কেজরীবালের পাশে দাঁড়িয়েছে। এমনকি, কর্নাটকে কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা কুমারস্বামীও কেজরীবালের পাশে দাঁড়িয়েছেন। আম আদমি পার্টি এ ব্যাপারে কংগ্রেসকে নিশানা করেছে। দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ বলেছেন, 'কংগ্রেসের ভেবে দেখা উচিত যে, যখন মণিপুর, উত্তরাখণ্ডে গণতন্ত্রকে হত্যা করা হয়, তখন আম আদমি পার্টি কংগ্রেসের চেয়েও আগে সরব হয়েছিল। দিল্লিতে গণতন্ত্রের টুঁটি চেপে ধরা হচ্ছে। এই অবস্থায় কংগ্রেসের নীরবতা দেশের রাজনৈতিক ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget