এক্সপ্লোর

স্কুলের শৌচাগারে সন্তান প্রসব দশম শ্রেণীর ছাত্রীর, ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ় প্রতিবেশী

নয়াদিল্লি:  দিল্লিতে স্কুলের শৌচাগারে ১৫ বছরের ছাত্রীর সন্তান প্রসবের ঘটনায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫১ বছরের প্রতিবেশী। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত সাত মাস ধরে ওই প্রৌঢ় প্রতিবেশী কিশোরীটিকে আটবার ধর্ষণ করেছে। ঘটনার কথা নাবালিকা যাতে বাবা-মাকে না বলে, সেজন্য তাকে প্রতিবার ৫০০-৮০০ টাকা অভিযুক্ত দিয়েছে। পুলিশ জানিয়েছে, দশম শ্রেণীর ওই ছাত্রী ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিল। গত ২০ জুলাই স্কুলে পরীক্ষায় বসেছিল ছাত্রীটি। সেই সময় পেটে ব্যথার জন্য ক্লাসরুম থেকে বেরোয় সে। শৌচাগারে গিয়ে সন্তান প্রসব করে ছাত্রীটি। ঘটনার কথা জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ ছাত্রী ও তার সদ্যোজাত সন্তানকে হাসপাতালে পাঠায়। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় যে, কিশোরী একটি প্রিম্যাচিওর শিশুর জন্ম দিয়েছে। জ্ঞান ফেরার পর কিশোরী পুলিশকে সব ঘটনা জানায়। সে বলে, গত মাস ধরে তাকে নানা অছিলায় বাড়িতে ডেকে ধর্ষণ করত তার প্রৌঢ় প্রতিবেশী। এরইমধ্যে ওই প্রৌঢ় তার ভাড়া বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু প্রযুক্তিগত নজরদারি চালিয়ে পুলিশ অভিযুক্তের হদিশ করতে সক্ষম হয় এবং তাকে গ্রেফতার করে। দিল্লির ডিসিপি (উত্তর-পশ্চিম) মিলিন্দ মহাদেও দুমরে এ কথা জানিয়েছেন। নির্যাতিতা ও তার সন্তান সুস্থ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। কিশোরীর বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। জেরায় ওই প্রৌঢ় পুলিশকে জানিয়েছে যে, কিশোরী পেটে ব্যথার কথা বলায় গর্ভপাতের ওষুধ সে দিয়েছিল। সম্ভবত এই ওষুধের কারণেই কোনও সমস্যা হয় এবং মাত্র ২৬ সপ্তাহেই মেয়েটি সন্তান প্রসব করে। অভিযুক্ত আব্দুল গফর বিহারের বাসিন্দা। দিল্লিতে সে অটো রিক্সা চালাত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মুখার্জীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। অতীতেও অভিযুক্ত একই ধরনের অপরাধ করেছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget