এক্সপ্লোর

মন্ত্রীদের দফতর বণ্টন করলেন আদিত্যনাথ, রাখলেন স্বরাষ্ট্র ও খনি

লখনউ: মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী, ৯ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দফতরের পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির দায়িত্ব নিজের হাতে রাখতে স্বরাষ্ট্র দফতরও নিজের কাছে রাখলেন আদিত্যনাথ। এছাড়া, আবাসন ও নগর-পরিকল্পনা, খাদ্য ও অসামরিক সরবরাহ, কর্মীবর্গ, প্রতিষ্ঠানিক অর্থ ও এস্টেট নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী।

খনি-দুর্নীতি নিয়ে সাম্প্রতিককালে বহু বিতর্ক হয়েছে। পূর্বতন সমাজবাদী পার্টির জমানায় এই দফতরের মন্ত্রী ছিলেন ধর্ষণে অভিযুক্ত গায়ত্রীপ্রসাদ প্রজাপতি। বর্তমানে যিনি জেলে আছেন। ফলে, এই দফতরও আদিত্যনাথ নিজের কাছে রেখেছেন।

গতকালই, রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে মন্ত্রীদের দফতর বণ্টন নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই কার্যত চূড়ান্ত হয়ে যায়, কে কোন মন্ত্রীত্ব পাবেন।

এদিন, ঘোষণা হতে দেখা যায়, গুরুত্বপূর্ণ অর্থ দফতরের দায়িত্ব পেয়েছেন ছ’বারের বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি-স্পিকার রাজেশ অগ্রবাল। উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর হাতে এসেছে পুর্ত, খাদ্য প্রক্রিয়াকরণ, বিনোদন কর এবং সরকারি শিল্পোদ্যোগ দফতর।

অন্যদিকে, অপর উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা পেয়েছেন উচ্চ ও মধ্য শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতর। সিদ্ধার্থনাথ সিংহ পেয়েছেন স্বাস্থ্য। সূর্যপ্রতাপ শাহি পেয়েছেন কৃষি, কৃষি-শিক্ষা ও কৃষি-গবেষণা দফতর। সুরেশ খন্না পেয়েছেন সংসদ-বিষয়ক ও নগরোন্নয়ন দফতর। শ্রীকান্ত শর্মা পেয়েছেন বিদ্যুৎ, স্বামী প্রসাদ মৌর্য পেয়েছেন শ্রম দফতর।

অন্যদিকে, আদিত্যনাথ মন্ত্রিসভার একমাত্র সংখ্যালঘু মুখ মোহসিন রাজা পেয়েছেন –মুসলিম ওয়াকফ বোর্ড ও হজ দফতর। একইসঙ্গে তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, তথ্যপ্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রীও করা হয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget