এক্সপ্লোর

তোলাবাজি মামলায় গ্রেফতার ইকবালের ২ সঙ্গীও, দাউদও জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে, জানাল ঠানে পুলিশ

ঠানে: ইকবাল কসকরের পর তোলাবাজি মামলায় তার দুই সঙ্গী মুমতাজ শেখ, ইসরার আলি জামিল সায়াদকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করল মুম্বই পুলিশ। গতকাল গ্রেফতার হয় মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত পলাতক ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল। ঠানের পুলিশ কমিশনার পরম বীর সিংহ জানান, ২০১৩ থেকে দাউদের নাম করে ভয় দেখিয়ে শহরের এক প্রথম সারির বিল্ডারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ও চারটি ফ্ল্যাট বাগিয়ে নেয় ইকবাল ও তার সাঙ্গপাঙ্গরা। এ ব্যাপারে ইকবালের ওই দুই সহযোগীকে আটক করা হয় আগেই। তোলাবাজি মামলায় ইকবালের পাশাপাশি মহম্মদ ইয়াসিন খোয়াজা নামেও একজনকে আটক করা হয়েছে, যে দাউদের বোন হাসিনা পারকারের ঘনিষ্ঠ আত্মীয়। এই লোকটি আবার ড্রাগের কারবারও করে। গতকাল রাতে এনকাউন্টার স্পেশালিস্ট তথা তোলবাজি দমন সেলের শীর্ষ পুলিশ ইনস্পেক্টর প্রদীপ শর্মার নেতৃত্বে একটি টিম হাসিনার মধ্য মুম্বইয়ের নাগপদার বাসভবন থেকে ইকবালকে হেফাজতে নেয়। গভীর রাত পর্যন্ত তাকে জেরা করে শেষে গ্রেফতার করে পুলিশ। তোলাবাজির মামলায় দাউদের কোনও ভূমিকা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে এবং তার হাত থাকার প্রমাণ মিললে তাকেও মামলায় অভিযুক্ত করা হবে বলে সাংবাদিক বৈঠকে জানান পুলিশ কমিশনার। তিনি জানান, ইকবাল ও তার দলবল দাউদের নাম করে ৩০ লক্ষ টাকা ও চারটি ফ্ল্যাট চায় ওই বিল্ডারের কাছে। তোলা তুলতে সে বিল্ডারের অফিস ও নির্মাণস্থলেও লোক পাঠায়। ৩০ লক্ষ টাকা ছাড়াও ৫ কোটি টাকা মূল্যের চারটি ফ্ল্যাট দেন বিল্ডার। তিনটি ইকবালরা বেচে দেয়, একটি সায়াদের নামে নথিভুক্ত হয়। কিন্তু তারপরও বিল্ডারকে হুমকি চলতেই থাকে। দিনকয়েক আগে তিনি তোলাবাজির অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget