এক্সপ্লোর

ফের উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেস, বন্ধ হাওড়া-দিল্লি রুটে ট্রেন চলাচল

কানপুর: উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা। কানপুর থেকে ৫০ কিলোমিটার দূরে রুরা ও মেথা স্টেশনের কাছে লাইনচ্যুত শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেসের ১৫টি কামরা। আহত ৬৩। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। কুয়াশার কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। ২৬ ডিসেম্বর রাত ১১টা নাগাদ শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি ২৭ ডিসেম্বর ভোর ৫টায় ছাড়ে। আজ ভোর ৫টা ২০ মিনিটে কানপুরের কাছে লাইনচ্যুত হয় শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেসের ১৩টি স্লিপার ও ২টি সাধারণ কামরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন ও চিকিত্সকদের একটি দল। দুর্ঘটনার জেরে নয়া দিল্লি-হাওড়া রুটে ট্রেন চলাচল বন্ধ। রেলের তরফে চালু হয়েছে বেশ কয়েকটি হেল্প লাইন। কানপুরে রেল দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ট্যুইটবার্তায় তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ঘটনার উপর নজর রাখছেন তিনি। রেলের উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিত্সকদের নিয়ে মেডিক্যাল টিম পৌঁছেছে ঘটনাস্থলে। আহতদের চিকিত্সার জন্য রেলের তরফে আর্থিক সাহায্য দেওয়া হবে।   এএনআইকে জনসংযোগ আধিকারিক অনিল সাক্সেনা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটির ১৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের প্রথম পাঁচটি ও শেষ তিনটি কামরা অক্ষত আছে। ট্রেনের দুটি কামরা পাশের একটি শুকনো খালে পড়ে গিয়েছে। এর ফলে দুর্ঘটনায় আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে   উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ জানিয়েছেন, মাস খানেক আগে কানপুরের কাছে পুখরায়ানে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তার তুলনায় আজকের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। সেবারের দুর্ঘটনায় লাইনচ্যুত হয় ইনদওর-পটনা রাজেন্দ্রনগর এক্সপ্রেসের ১৪টি কামরা। মৃত্যু হয় ১৫০ জনের, আহত হন ২৬০ জন। ডিজিপি জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের এরমধ্যেই সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিত্সার জন্যে। উদ্ধারকারী দল, রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলা ও পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget