এক্সপ্লোর

সম্পর্কের উন্নতির ইঙ্গিত, দীর্ঘদিন পর প্রকাশ্যে একসঙ্গে অখিলেশ, মুলায়ম

লখনউ: সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ কোন্দল কি এবার মিটতে চলেছে? অখিলেশ যাদব ও মুলায়ম সিংহ যাদবের আচরণ তেমনই ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন পর বাবা-ছেলেকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। এরপরেই তাঁদের ঝামেলা মিটে যাওয়ার জল্পনা জোরাল হয়েছে। তবে এই অনুষ্ঠানে লক্ষণীয়ভাবে গরহাজির ছিলেন মুলায়মের ভাই শিবপাল। সমাজবাদী নেতা রোম মনোহর লোহিয়ার ৫০-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ লখনউয়ের লোহিয়া পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হন অখিলেশ ও মুলায়ম। বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেন অখিলেশ। তাঁরা একসঙ্গে একটি গলফ কার্টে চড়ে যাওয়ার সময় দলীয় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। একান্তে কথাও বলতে দেখা যায় সপা-র দুই শীর্ষনেতাকে। পরে সপা-র সদর দফতরে বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেন, ‘বাবা যদি ছেলের ভুল নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে ছেলে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেক পরিবারেই আদর্শগত লড়াই থাকে।’ গত বছরের শেষদিক থেকে অখিলেশের সঙ্গে মুলায়মের সংঘাত শুরু হয়। এ বছরের জানুয়ারিতে মুলায়মকে সরিয়ে সপা প্রধান হন অখিলেশ। গত সপ্তাহে তিনি ফের সপা প্রধান নির্বাচিত হয়েছেন। এরপরেই মুলায়মের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অখিলেশ। আজ ফের তাঁদের একসঙ্গে দেখা গেল। এর ফলেই সপা পরিবারের দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর

ভিডিও

Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget