এক্সপ্লোর

রাত পোহালেই ভোটগণনা, রাজনৈতিক মহলের নজর গুজরাতে

আমদাবাদ: আগামীকাল গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। উত্তেজনার প্রহর গুণছে বিজেপি ও কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই এগিয়ে বিজেপি। অন্যদিকে, গুজরাতে ইভিএম-এ জালিয়াতির অভিযোগ সরব কংগ্রেস। আগামীকালই পরিষ্কার হয়ে যাবে ছবিটা। তার আগে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে গুজরাত বিধানসভা নির্বাচনের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবারই প্রথম সরাসরি সদ্য কংগ্রেস সভাপতি হওয়া রাহুল গাঁধীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী লড়াই হয়েছে। দু’জনেই গুজরাতে প্রচারে ঝাঁপিয়েছিলেন। বিজেপি টানা ষষ্ঠবার গুজরাতে সরকার গঠনের লক্ষ্যে। অন্যদিকে, কংগ্রেস দু’দশক পরে এই রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া। বুথ ফেরত সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনের আগে বাড়তি মনোবল পাবে বিজেপি। তবে উল্টো ফল হলে কংগ্রেস আবার উজ্জীবিত হবে। আগামীকাল গুজরাতের ৩৩টি জেলায় ৩৭টি কেন্দ্র ভোটগণনা হবে। প্রত্যেকটি গণনাকেন্দ্র কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার আগে আজ বড়গাম, বিরামগাম, দাস্করোই ও সাভলিতে ৬টি বুথে পুননির্বাচন হচ্ছে। এই বুথগুলিতে প্রথম দফায় ভোটগ্রহণের সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সেই কারণে ফের ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া ১০টি বুথে ভোটগ্রহণের আগে ইভিএম-থেকে মহড়া ভোটের ফল মুছে দিতে ভুলে গিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। সেই বুথগুলিতে ভিভিপ্যাটের মাধ্যমে ভোটগণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার গুজরাতে দু’দফায় ভোটগ্রহণ করা হয়। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৬.৭৫ শতাংশ। দ্বিতীয় দফায় ৬৯.৯৯ শতাংশ ভোট পড়েছে। দু’দফা মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৬৮.৪১ শতাংশ। ২০১২ সালের নির্বাচনে ৭১.৩২ শতাংশ ভোট পড়েছিল। এবার তার চেয়ে ২.৯১ শতাংশ ভোট কম পড়ল।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget