এক্সপ্লোর

আলওয়ারে গোরক্ষকদের হামলা ঘটেইনি, সংসদে দাবি নাকভির

নয়াদিল্লি: রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হামলায় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। সংসদে দাঁড়িয়ে দাবি করলেন সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি। কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রী অভিযোগ করেন, গোরক্ষকরা আলওয়ারে গাড়ি থামিয়ে একজনকে খুন করেছে, মারধর করেছে বেশ কয়েকজনকে। জবাবে নাকভি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। এমন কোনও বার্তা যাওয়া উচিত নয়, যে আমরা এই হত্যা সমর্থন করি। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তিনি আরও বলেন, যেমন বলা হচ্ছে, তেমন কোনও ঘটনা ও রাজ্যে ঘটেনি। যে সংবাদ রিপোর্ট নিয়ে এই আলোচনা চলছে, তা ইতিমধ্যেই খারিজ করেছে রাজ্য সরকার। নাকভিকে অবশ্য ছাড়েনি বিরোধীরা। কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, দেখা যাচ্ছে, মন্ত্রী কোনও খবরই রাখেন না। বিদেশি সংবাদপত্রেও এই খবর বেরিয়েছে অথচ মন্ত্রী জানেন না এ ব্যাপারে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বলেন, কোনও পক্ষের বিবৃতিতেই তিনি খুশি নন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার জন্য বলতে নাকভিকে নির্দেশ দেন তিনি। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী আলওয়ারের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তাঁর মন্তব্য, এটা রাজস্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা। যখন সরকার দায়িত্ব ঝেড়ে ফেলে মারমুখী জনতাকে রাস্তা ছেড়ে দেয়, তখন এ ধরনের বিশাল ট্র্যাজেডি স্বাভাবিক। অপরাধীদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget