এক্সপ্লোর

বরাদ্দ ২০০ কোটি, রাফালে যুদ্ধবিমানের জন্য জোর আধুনিকীকরণ চলছে হাসিমারা, অম্বালায়

অম্বালা: আসছে রাফালে। তার জন্য পরিকাঠামোর খোলনলচে পাল্টে সেজে উঠছে হাসিমারা ও অম্বালার বায়ুসেনা ঘাঁটি। জোরকদমে চলছে প্রস্তুতির কাজ।

একদিকে চিন, অন্যদিকে পাকিস্তান। ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখে দেশের দুপ্রান্তের দুই সীমান্ত লাগোয়া বায়ুসেনা ঘাঁটিতে অত্যাধুনিক মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট রাফালে-কে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটি যেমন চিন সীমান্ত সামলাচ্ছে, তেমনই অম্বালা থেকে পাক সীমান্তের ওপর নজর রাখা হচ্ছে। এই দুই ঘাঁটি রণকৌশলের দিক দিয়ে বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেখানেই নতুন রাফালে মোতায়েন করে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে চাইছে ভারত।

ফ্রান্সের দাসো এভিয়েশন থেকে প্রথম ধাপে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনছে ভারত। হাসিমারা ও অম্বালায় ১৮টি করে যুদ্ধবিমান রাখা হবে। পরমাণু অস্ত্রবহণে সক্ষম রাফালগুলির আগমণ ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। তার আগে, অত্যাধুনিক বিমানের প্রশিক্ষণ ও রক্ষণাবক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন চলছে হাসিমারা ও অম্বালায়।

জানা গিয়েছে, এই দুই বায়ুসেনা ঘাঁটির আধুনিকীকরণের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ করেছে প্রতিরক্ষামন্ত্রক। বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক জানান, প্রত্যেক ঘাঁটিতে ১৪টি করে হ্যাঙ্গার, শেল্টার ও রক্ষণাবেক্ষণের বিশেষ জায়গা তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, আগামী ৪০-৫০ বছরের কথা মাথায় রেখেই এই পরিকাঠামো বদল করা হচ্ছে।

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, রাফালে চালানোর জন্য ইতিমধ্যেই কয়েকজনকে বাছাই করেছে বায়ুসেনা। বর্তমানে ফ্রান্সে তাঁদের প্রশিক্ষণ চলছে। এর পাশাপাশি, অম্বালা ও হাসিমারায় বিশেষ সিমুলেটর-প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget