এক্সপ্লোর

বিহারের তিন আসনের উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত জেডি-ইউ-র, কটাক্ষ তেজস্বীর

পটনা: বিহারের তিনটি আসনের উপনির্বাচনে লড়াই করবে না শাসক দল জেডি-ইউ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ বিহারের আরারিয়া লোকসভা আসনের সঙ্গে ভাভুয়া ও জেহানাবাদ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জেডি-ইউ সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ বলেছেন, তিন জনপ্রতিনিধির মৃত্যুর ফলে এই তিন আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই তাঁদের দল এই আসনগুলিতে লড়াই করবে না। সিংহর এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই দলের জোকিহাট আসনের বিধায়ক সরফরাজ আহমেদ জেডি-ইউ ছেড়ে বিরোধী জেডি-ইউ-তে যোগ দেন। আরারিয়া আসনে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন আহমেদ। আরজেডি সাংসদ তথা আহমেদের বাবা মহম্মদ তসলিমউদ্দিনের মৃত্যুতে আরারিয়া আসনটি শূন্য হয়েছে। আহমেদ দলে যোগ দেওয়ার পর বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব দাবি করেছেন, জেডি-ইউ-র আরও অনেক নেতাই তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং খুব শীঘ্রই তাঁরা দলবদল করবেন। তিনি আরও দাবি করেছেন, নীতীশ কুমার খুব শীঘ্রই বিজেপির সঙ্গে জেডি-ইউ-কে মিশিয়ে দেবেন। উপনির্বাচনে জেডি-ইউ-র প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তেজস্বী। তিনি বলেছেন, বিজেপির কাছে নীতীশের চূড়ান্ত আত্মসমর্পণের নমুনা এই সিদ্ধান্ত। এটা প্রকৃতপক্ষে পরিহাসের বিষয় যে, রাজ্যের শাসক দলই ভোটে দাঁড়ানো থেকে পিছু হঠছে। রাজনৈতিক মহলের অনুমান, এনডিএ-র অভ্যন্তরীন টানাপোড়েন যাতে মাত্রা না ছাড়ায় তা নিশ্চিত করতেই জেডি-ইউ-র এই সিদ্ধান্ত। জোটের বিদ্রোহী নেতা জিতন রাম মাঝি ইতিমধ্যেই জেহানাবাদ আসন তাঁর দল হিন্দুস্তান আওয়াম পার্টিতে টিকিট দেওয়ার দাবি তুলেছেন। আরজেডি বিধায়কের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছে। এনডিএ-র অপর শরিক রাষ্ট্রীয় লোক সমতা পার্টিও এই আসনে লড়াইয়ের ব্যাপারে নিজেদের দাবি তুলেছে। আরারিয়া আসনে বিজেপি ২০১৪-র নির্বাচনে দ্বিতীয় হয়েছিল। এবার উপনির্বাচনে ওই আসন এবং ভাবুয়া বিধানসভা আসনে বিজেপিই লড়বে বলে জানিয়েছেন দলের এক নেতা। ভাবুয়া আসনটি বিজেপিরই দখলে ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget