এক্সপ্লোর

ভেতরে চিকিৎসক খুনে অভিযুক্তরা, বাড়ল হায়দরাবাদের জেলের নিরাপত্তা

গতকাল ৫ জন ব্যানার নিয়ে জেলের কাছে পৌঁছে যান, দাবি করেন, অপরাধীদের মৃত্যুদণ্ড দিতে হবে। যাতে কেউ না জোর করে জেলের ভেতরে ঢোকার চেষ্টা করে তা নিশ্চিত করতে জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

হায়দরাবাদ: হায়দরাবাদের চেরলাপল্লী কেন্দ্রীয় জেলের নিরাপত্তা বাড়াল পুলিশ। এই জেলেই বন্দি রয়েছে পশু চিকিৎসক গণধর্ষণ ও খুনের ৪ অভিযুক্ত। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, জেলের আশপাশে ৫ বা তার বেশি লোকের জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ৫ জন ব্যানার নিয়ে জেলের কাছে পৌঁছে যান, দাবি করেন, অপরাধীদের মৃত্যুদণ্ড দিতে হবে। যাতে কেউ না জোর করে জেলের ভেতরে ঢোকার চেষ্টা করে তা নিশ্চিত করতে জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের বাইরের দিকে, চেরলাপল্লী শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় পড়ে এই চেরলাপল্লী জেল। জেলের মূল দরজার পুলিশের একাধিক গাড়ি মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নেওয়ার দাবিতে পুলিশ ইতিমধ্যেই শাদনগর আদালতে আবেদন করেছে। তাদের আশঙ্কা, স্থানীয় মানুষ যেভাবে এই ধর্ষণ-খুনে ক্ষোভে ফুঁসছেন, তাতে জেলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ধৃতদের এই মুহূর্তে ফাঁসির দাবিতে ৩০ তারিখ স্থানীয় থানায় ব্যাপক গন্ডগোল হয়। হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই থানা, ওখানেই ছিল ৪ অভিযুক্ত। তাদের শারীরিক পরীক্ষা করতে চিকিৎসকদের থানায় ডাকা হয়। কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা লাফিয়ে বেড়ে চলায় ম্যাজিস্ট্রেট অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাতে বাধ্য হন। কোনওমতেই পরিস্থিতি সামাল দিতে না পেরে লাঠিচার্জ করে পুলিশ, কড়া নিরাপত্তার মধ্যে চার অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, জল্লু শিবা ও চেন্নাকেশভুলুকে চেরলাপল্লী জেলে পাঠায় তারা। এখন তাদের রাখা হয়েছে আলাদা আলাদা হাই সিকিউরিটি সেলে, যেখানে শুধু সন্ত্রাসবাদে অভিযুক্তদেরই রাখা হয়। গত ৩ দিনে এই অভিযুক্তদের সঙ্গে কেউ দেখা করতে আসেননি। পুলিশ আরও দেখছে, এদের হাতে এমন কিছু যেন এসে না পড়ে, যাতে এরা আত্মহত্যা করতে পারে। ২৭ তারিখ শামসাবাদ এলাকার আউটার রিং রোডের টোল প্লাজার কাছে ২৫ বছরের ওই পশু চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা করে দুষ্কৃতীরা। পুলিশ জেনেছে, তাঁর বাইকের চাকা ফাঁসিয়ে তাঁকে তারা ফাঁদে ফেলেছিল।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget