এক্সপ্লোর

অমিত শাহের সম্পত্তি বেড়েছে প্রায় ৩ গুণ, এখনও স্নাতক নন স্মৃতি ইরানি, তথ্য হলফনামায়

আমদাবাদ: ২০১২ থেকে ২০১৭। ৫ বছরে প্রায় তিনগুণ সম্পত্তি বেড়েছে অমিত শাহের। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, গুজরাত থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়া বিজেপি সভাপতির পেশ করা হলফনামায় স্ত্রীর সম্পত্তি সহ তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্থমূল্য দেখানো হয়েছে ৩৪.৪০ কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি ৩৮ লক্ষ টাকা দামের পৈতৃক সম্পত্তিও আছে। ২০১২-য় বিধানসভা ভোটের সময় হলফনামায় ১১.১৫ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তির উল্লেখ করেছিলেন তিনি। গুজরাতে তিনটি রাজ্যসভা আসনের নির্বাচনে বিজেপি অমিত শাহ ছাড়াও প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সদ্য কংগ্রেসত্যাগী বলবন্তসিংহ রাজপুতকে। কংগ্রেস প্রার্থী করেছে আহমেদ পটেলকে। ২০১৪-র লোকসভা ভোটের সময় দেওয়া এফিডেভিটের তথ্যে প্রবল শোরগোল হয়েছিল স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। স্মৃতি শুধু উল্লেখ করেছিলেন, বাণিজ্য স্নাতক, পার্ট ওয়ান, স্কুল অব ওপেন লার্নিং (করেসপন্ডেন্স), দিল্লি বিশ্ববিদ্যালয়, ১৯৯৪। এবার দেওয়া হলফনামায় স্মৃতি স্পষ্ট উল্লেখ করেছেন, ব্যাচেলর অব কমার্স, পার্ট ওয়ান। তিন বছরের ডিগ্রি কোর্স সম্পূর্ণ হয়নি। যার অর্থ, তিনি স্নাতক নন। হলফনামায় তাঁর নিজের ও স্বামীর মিলিয়ে মোট ৭ কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন স্মৃতি। আহমেদ পটেলের সম্পত্তির পরিমাণ স্ত্রীরটা ধরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ২০১১-য় তাঁর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল প্রায় ৩.৬৬ কোটি টাকা। তবে বিজেপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক বলবন্তসিংহ। ২০১২-য় তিনি কংগ্রেসে থাকাকালে ২৬০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। এবার তিনি হলফনামায় হিসেব দিয়েছেন ৩১৫ কোটি টাকার সম্পত্তির। ৮ আগস্ট গুজরাতে রাজ্যসভা নির্বাচন।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget