এক্সপ্লোর

মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন করতে তৈরি টিডিপি, জানালেন চন্দ্রবাবু

হায়দরাবাদ: দুই মন্ত্রী গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়ে দিল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। আজ টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিধানসভায় বলেছেন, ‘যে দলই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করুক না কেন, প্রয়োজন হলে আমরা সেই প্রস্তাব সমর্থন করব।’ অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাসের দাবি পূরণ না হওয়াতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছে টিডিপি। চন্দ্রবাবুর নির্দেশে পদত্যাগ করেছেন অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরী। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে মোদী সরকারে গুরুত্ব না পাওয়ার অভিযোগ করেছেন চন্দ্রবাবু। তিনি বলেছেন, ‘প্রথম এনডিএ সরকারে ছিল টিডিপি। আমরা ক্ষমতা চাইনি। বাজপেয়ীজি টিডিপি-র ৬ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেন। কিন্তু আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি। বাজেপেয়ীজির আমলে তিনি আমাদের পরামর্শ নিতেন। আমাদের সঙ্গে আলোচনার ফলেই সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করার কথা ভাবে সরকার।’ আগামীকাল লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে চলেছে ওয়াই এস আর কংগ্রেস। আজ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেন ওয়াই এস আর কংগ্রেসের সাংসদ ওয়াই ভি সুব্বা রেড্ডি। তিনি বিভিন্ন দলের নেতাদের লেখা চিঠিতে বলেছেন, ‘এই অনাস্থা প্রস্তাবের পরেও কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস দিতে রাজি নয়। আমাদের দলের সাংসদরা ৬ এপ্রিল পদত্যাগ করবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget