এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক: সশস্ত্র বাহিনীর জবাবদিহির দায় সরকারের কাছে, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক ও সেনাবাহিনীর অন্যান্য অভিযানকে যাতে রাজনৈতিক স্বার্থে শাসক দল তথা কেন্দ্রের সরকার ব্যবহার না করে, সেজন্য তাদের বিরত রাখা হোক—এমনই আবেদন জানিয়ে পেশ হওয়া একটি জনস্বার্থ পিটিশন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পিটিশনটি পেশ করে দিল্লির আইনজীবী মনোহর লাল শর্মা আবেদন করেন, এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত। তাঁর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। এজন্য প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর সহ কেন্দ্রীয় মন্ত্রীরা কোনও কৃতিত্বই দাবি করতে পারেন না, কেননা সংবিধান মতে, সশস্ত্র বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি, কিন্তু তা সত্ত্বেও তাঁরা তা করেছেন। মুষ্টিমেয় কিছু মানুষ নিজেদের স্বার্থে সশস্ত্র বাহিনীর কৃতিত্বকে ব্যবহার করছেন বলে অভিযোগ করে শর্মা এও দাবি করেন, যাঁরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভাগ নিতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা উচিত। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর জবাবদিহি করার দায় শুধু রাষ্ট্রপতির কাছেই, সরকারকে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাক গলানো থেকে বিরত রাখতে হবে। কিন্তু প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁকে প্রশ্ন করে, এতে ব্যক্তিগত স্বার্থের কী আছে? মনোহর লালের পিটিশনটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে তা খারিজ করে বেঞ্চ বলেছে, সশস্ত্র বাহিনী সরকারের কাছে দায়বদ্ধ। তাদের জবাব দেওয়ার দায় সরকারের কাছে। নয়ত এ দেশে সামরিক শাসন বহাল থাকত। আমরা এই আবেদনে কোনও সারবস্তু খুঁজে পাচ্ছি না।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget