এক্সপ্লোর

দেশের সশস্ত্র বাহিনীতে গোলাবারুদের অভাব নেই, সংসদে জানালেন জেটলি

নয়াদিল্লি: দেশের সশস্ত্র বাহিনীর হাতে প্রয়োজনীয় সাজসরঞ্জামের কোনও অভাব নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাহিনীর হাতে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি আজ এ কথা জানিয়েছেন। সম্প্রতি সিএজি রিপোর্টে সেনা বাহিনীর প্রয়োজনীয় গোলাবারুদের অভাবের কথা বলা হয়। রিপোর্টে জানানো হয়, ভারতীয় সেনার হাতে যে পরিমাণ গোলাবারুদের মজুত রয়েছে যুদ্ধের সময় তা বড় জোর ১০ দিন চলতে পারে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় বিরোধী সদস্যরা সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত প্রসঙ্গ উত্থাপন করেন। এর জবাবে জেটলি সদস্যদের আশ্বস্ত করে বলেন, সিএজি রিপোর্টে একটি নির্দিষ্ট সময়ে গোলাবারুদের ঘাটতির কথা বলা হয়েছে। তারপর থেকে এ ব্যাপারে তাত্পর্য্যপূর্ণ অগ্রগতি ঘটেছে। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সংগ্রহের প্রক্রিয়া অনেক বেশি সহজ করা হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছে। সবমিলিয়ে সশস্ত্র বাহিনী পুরোদস্তুর ও পর্যাপ্তভাবে সুসজ্জিত। যদিও প্রতিরক্ষার মন্ত্রীর জবাবে সন্তুষ্ট হননি বিরোধী সদস্যরা। কংগ্রেসের আনন্দ শর্মা প্রশ্ন করেন, প্রক্রিয়ার সরলিকরণ হয়েছে কবে? তা তো মাত্র কিছুদিন আগে হয়েছে। শর্মা বলেন, এ বিষয়ে গত তিন বছরে কিছুই করেনি সরকার। সেইসঙ্গে তিনি আরও বলেন, দেশে পূর্ণ সময়ের প্রতিরক্ষামন্ত্রী নেই। আগে যিনি ছিলেন সেই মনোহর পর্রীকর ছিলেন ‘অকর্মন্য’। এর আগে প্রসঙ্গটি উত্থাপন করেন সমাজবাদী পার্টি সাংসদ রামগোপাল যাদব। তিনি বলেন, চিন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যে সিএজি-র ওই রিপোর্ট এসেছে। তিনি বলেন, সিএজি-র ওই রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। গোলাবারুদের এই ঘাটতি কেন? কংগ্রেসের রিপুন ভোরা বলেন, ২০০৯ এবং ২০১৩-তে তত্কালীন ইউপিএ সরকারের আমলে গোলাবারুদ সংগ্রহের ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তগুলি বর্তমান সরকার কর্তৃক অনুমোদিত হয়নি। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রক ১৬,৫০০ কোটি টাকার পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু তার রূপায়ণ হয়নি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিএজি রিপোর্টে ২০১৩-র সময়ের কথা বলা হয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget