এক্সপ্লোর

পানামা পেপারস: বিতর্কে পাশে থাকায় ভক্তদের ধন্যবাদ অমিতাভের

মুম্বই: পানামা পেপার লিক কাণ্ডে তাঁর ওপর আস্থা রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানালেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে গত সোমবার একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে পানামার ‘মোসাক ফনসেকা’ নামে একটি আইনি সংস্থার কিছু গোপন নথি ফাঁস হয়। প্রতিবেদন অনুযায়ী, ওই সংস্থার নথিতে  ৫০০ জন ভারতীয়র নামের একটি তালিকা পাওয়া গিয়েছে, যাঁরা  কর ফাঁকি দিতে বিদেশি সংস্থায় বিনিয়োগ করেছেন বলে অভিযোগ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বিশ্বের একশোটিরও বেশি সংবাদমাধ্যম যৌথভাবে ওই তদন্ত করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘পানামা পেপারস’। প্রতিবেদনে বলা হয়, ৫০০ ভারতীয়র তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, ঐশ্চর্যা রাই বচ্চন, ইন্ডিয়া বুলসের প্রতিষ্ঠাতা সমীর গহলৌত, ডিএলএফ কর্তা কে পি সিংহ, প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, কলকাতার ব্যবসায়ী শিশির বাজোরিয়ার। যদিও সব অভিযোগ অস্বীকার করেন ৭৩ বছরের অমিতাভ। বিগ বি জানিয়ে দেন, তিনি কোনওদিনই বিদেশের কোনও সংস্থার ডিরেক্টর হননি। সম্ভবত তাঁর নামের অপব্যবহার হয়েছে। বিদেশে খরচ-সহ তাঁর সমস্ত আয়ের ওপর তিনি নিয়ম মেনে কর দেন বলে দাবি করেছেন অমিতাভ। বিগ বি-র দাবি, তিনি বেআইনি কাজ করেছেন, সংবাদপত্রের রিপোর্টে এমন কোথাও ইঙ্গিত দেওয়া হয়নি। এরপরই অমিতাভের ভক্তরা ট্যুইটারে তাঁদের প্রিয় অভিনেতার সমর্থনে সোচ্চার হন। এই নিয়ে মাইক্রো ব্লগিং সাইটে ‘#IAmWithAmitabhBachchan’ নামে ট্যাগ বিগ বি-র সমর্থনে চালু করেন তাঁর অনুগামীরা। এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে বচ্চন লেখেন, আপনাদের সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এটা দেখে সত্যিই ভীষণ ভাল লাগল। আপনাদের সকলকে আমার ভালবাসা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget