এক্সপ্লোর

corona vaccine: কোভ্যাক্সিন টিকার গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে কোম্পানি, ঘোষণা ভারত বায়োটেকের

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় অভিযান। আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ অভিযান। দেশে দুটি টিকা আপৎকালীন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে একটি হল কোভ্যাক্সিন। ৫৫ লক্ষ কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিনের ডোজ সরবরাহের বরাত পেয়েছে প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।

নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় অভিযান। আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ অভিযান। দেশে দুটি টিকা আপৎকালীন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে একটি হল কোভ্যাক্সিন। ৫৫ লক্ষ কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিনের ডোজ সরবরাহের বরাত পেয়েছে প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। সংস্থার পক্ষ থেকে এই টিকা নেওয়ার পর কারুর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে ক্ষতিপূরণ প্রদানের কথা জানানো হয়েছে। টিকা নেওযার জন্য যে সম্মতিপত্রে হস্তাক্ষর দিতে হয়, সেখানে ভারত বায়োটেক জানিয়েছে, কোনও প্রতিকূল বা গুরুতর প্রতিকূল পরিস্থিতিতে টিকাগ্রহণকারীকে সরকার স্বীকৃত কেন্দ্র ও হাসপাতালে স্বীকৃতি মানের চিকিৎসা প্রদান করা হবে। ভ্যাকসিন সংক্রান্ত গুরুতর প্রতিকূল পরিস্থিতি প্রমাণিত হলে স্পনসর (বিবিআইএল) ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালে কোভ্যাক্সিন কোভিড-১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা দেখিয়েছে। তবে এর ক্লিনিক্যাল কার্যকারিতার বিষয়টি এখনও প্রতিষ্ঠিত হয়নি এবং তৃতীয় পর্বের পরীক্ষায় এ বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানানো হয়েছে। সম্মতিপত্রে বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, জেনে রাখা ভালো যে, এই টিকা নেওযার অর্থ এই নয় যে, কোভিড ১৯ সংক্রান্ত অন্যান্য সতর্কতা অনুসরনের প্রয়োজন নেই। টিকা শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল পর্বে থাকাকালীনই এই টিকা প্রদান করা হচ্ছে। সেজন্য গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে কোম্পানির ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব রয়েছে। কেন্দ্রীয় লাইসেন্স প্রদানকারী সংস্থা ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে থাকাকালীন জনস্বার্থে আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য এই টিকার বিক্রয় বা বিতরণের অনুমতি দিয়েছে। এরইমধ্যে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা ট্যুইট করে বলেছেন, কোভ্যাক্সিন ও ভারত বায়োটেক দেশ, করোনা যোদ্ধাদের সেবা করতে পেরে সম্মানিত ও কৃতজ্ঞ। প্রথম দিনের টিকাকরণ অভিযানে দেশে ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে । রাজ্যে প্রথম দিন প্রায় ১৫ হাজার ৮৮৩জনের টিকাকরণ হয়েছে। কলকাতায় প্রথম দিনে ১ হাজার ৭৩৭জনকে ভ্যাকসিন দেওয়া হয়। রাজ্য জুড়ে ২০৭টি কেন্দ্রে করোনার টিকাকরণের কাজ হয়েছে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget