এক্সপ্লোর

পড়ুয়াদের বিক্ষোভ হঠাতে লাঠি চালাল পুলিশ, মাঝরাতে উত্তপ্ত বিএইচইউ ক্যাম্পাস

বারাণসী: পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) চত্বরে। বিক্ষোভকারী ছাত্রীদের হঠাতে মাঝরাতে লাঠি চালাল পুলিশ। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে গত তিনদিন ধরে বিক্ষোভ চলছিল। গতকাল রাত এগারোটা নাগাদ  উপাচার্যর বাসভবনের সামনে বিক্ষোভকারী ছাত্রীদের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের মেন গেটে অবস্থানরত ছাত্রীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। জানা গেছে, বিক্ষোভকারীরা উপাচার্যর বাসভবনে ঢোকার চেষ্টা করলে সেখানে মোতায়েন নিরাপত্তা রক্ষীরা তাঁদের আটকানোর চেষ্টা করে। বাধা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীরা। তাঁদের সঙ্গে পুলিশের বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর পুলিশ বলপ্রয়োগ করে এবং বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। এমনকী শূন্যে গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন। পড়ুয়াদের অভিযোগ, পুলিশ তাঁদের মারধর করেছে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়েছে। বারাণসীর জেলা শাসক এই অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন। তিনি ঘটনাস্থলে ছিলেন। ক্যাম্পাসের বাইরে প্রথম বর্ষের এক ছাত্রীকে গত বৃহস্পতিবার তিন বাইক আরোহী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অসময়ে হোস্টেলের বাইরে থাকা নিয়ে প্রশ্ন তোলে বলে অভিযোগ। এই ঘটনার পর গত শুক্রবার থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। ক্যাম্পাসে ঢোকার প্রধান প্রবেশ পথ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget