এক্সপ্লোর

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত, শপথগ্রহণ আগামীকাল

দেহরাদূন: জল্পনার অবসান। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। শুক্রবার, রাওয়াতের নামে সিলমোহর দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। আগামীকাল শপথগ্রহণ।

উত্তরাখণ্ডে হরিশ রাওয়াতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে পর্যুদস্ত করে উত্তরাখণ্ডে বিপুল জয় হাসিল করে গেরুয়া শিবির। যদিও, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ছিল জল্পনা।

শীর্ষ পদের দাবিদারের দৌড়ে দুই নাম উঠে আসছিল। একটি ছিলেন ত্রিবেন্দ্র। অন্যটি প্রকাশ পন্থ। অবশেষে এদিন বিকেলে ত্রিবেন্দ্রকেই দায়িত্ব দিতে মনস্থির করে বিজেপি।

এদিন ধর্মেন্দ্র প্রধান, জে পি নাড্ডা, শ্যাম জাজু, সরোজ পাণ্ডে এবং দলের পর্যবেক্ষক নরেন্দ্র সিংহ তোমার বৈঠকে বসেন। সেখানেই ত্রিবেন্দ্রকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, ঠাকুর সম্প্রদায়ভুক্ত ৫৬ বছরের রাওয়াতের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ, ভাবমূর্তিও যথেষ্ট স্বচ্ছ। পাশাপাশি, বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গেও সুসম্পর্ক রয়েছে ত্রিবেন্দ্রর।

২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দলের ভাল ফলে ত্রিবেন্দ্রর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি অমিত শাহর ডেপুটি ছিলেন। এছাড়া, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন এই নেতা।

আগামীকাল, মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ত্রিবেন্দ্র। জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।

ভিভিআইপি-দের সম্ভাব্য উপস্থিতির কথা মাথায় রেথে দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক কর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget