এক্সপ্লোর

গোয়া: বাবার মৃত্যুর পর বিজেপি উল্টোপথে চলছে, আক্রমণ পর্রীকর-পুত্রর, অমিত শাহের কাছে মুখ্যমন্ত্রী সাবন্ত

মনোহর পর্রীকরের মৃত্যুর পর গত মে মাসে ওই আসনের উপ-নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার কথা ছিল উৎপলের। কিন্তু, বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায়, কংগ্রেসের আতানাসিও মনসেরেট ওই আসনে জিতে যান।

পানাজি: গোয়া কংগ্রেসের ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পর গেরুয়া শিবিরের বর্তমান নীতির তীব্র সমালোচনা করলেন রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল। তাঁর মতে, বাবার মৃত্যুর পর রাজ্যে গোয়া বিজেপি ‘উল্টো পথে’ চলছে। এদিকে, এর মধ্যেই দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত। মনোহর পর্রীকরের মৃত্যুর পর গত মে মাসে ওই আসনের উপ-নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার কথা ছিল উৎপলের। কিন্তু, বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায়, কংগ্রেসের আতানাসিও মনসেরেট ওই আসনে জিতে যান। বুধবার, মনসেরেট সহ ১০ কং বিধায়ক বিজেপিতে যোগ দেন। এই প্রসঙ্গে উৎপল বলেন, মনোহর পর্রীকরের আমলে বিশ্বাস ও দায়বদ্ধতা বিজেপির নীতির মূলে ছিল। কিন্তু, ১৭ মার্চ তাঁর মৃত্যুর পর সেই নীতিও আজ অবলুপ্ত। দল এখন উল্টো পথ বেছে নিয়েছে। একমাত্র সময়ই বলবে, তা ঠিক না ভুল। যদিও, একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, এত কিছুর পরও তিনি বিজেপিতেই থাকবেন এবং দলের প্রবীণ নেতাদের সহায়তা করবেন। অন্যদিকে, মনসেরেটর বিজেপিতে যোগদান নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি উৎপল। বলেন, যা বলার দলের কর্মীরা বলবেন। এদিকে, ১০ কং বিধায়কের যোগ দেওয়ার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, অমিত শাহের সঙ্গে দেখা করেন গোয়া মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কংগ্রেস দলত্যাগীদের জায়গা করে দিতে মন্ত্রিসভায় কোপ পড়তে পারে শরিক দলের কয়েকজন মন্ত্রীর, যাদের ভরসায় সরকার গঠন করেছিল বিজেপি। ১০ কং বিধায়কের যোগদানের পর, গোয়া বিধানসভায় বিজপির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। ফলে, এখন গোয়া ফরোয়ার্ড পার্টি ও নির্দলদের সমর্থনের প্রয়োজন নেই বিজেপির। এদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর সহ দলের ১০ বিধায়ক একসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার পর নড়েচড়ে বসেছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। দলের শীর্ষস্থানীয় নেতা এ চেল্লাকুমারকে গোয়ায় পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ এনে কংগ্রেস দাবি করেছে, বিজেপি ক্ষমতা প্রয়োগ করে তাদের বিধায়ক ভাঙিয়ে নিয়েছে। যদিও, দলত্যাগীদের দাবি, তাঁরা স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget