এক্সপ্লোর

সংসদে ফের বিজেপি-র পাশে তৃণমূল, সরব বাম-কংগ্রেস

নয়াদিল্লি: বিজেপি যখন কেরলে গিয়ে বাংলার প্রসঙ্গ তুলে বাম-কংগ্রেস জোটের কথা প্রচার করছে, তখন সেই বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাঁতের অভিযোগকে হাতিয়ার করার নতুন সুযোগ পেয়ে গেল সিপিএম-কংগ্রেস। কারণ, ফের সংসদে তৃণমূলের পাশে বিজেপি।   বাংলায় দোস্তি, কেরলে কুস্তি, কেরলে নির্বাচনী প্রচারে গিয়ে যখন বিজেপির পালে হাওয়া তুলতে এভাবেই আক্রমণ শানানোর চেষ্টা করছে বিজেপি, ঠিক তখনই সংসদে তাদের ও তৃণমূলের যুগলবন্দীর ছবি এ রাজ্যে সিপিএম-কংগ্রেসের হাতে নয়া হাতিয়ার তুলে দিল।   পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার আগে পর্যন্ত তৃণমূলকে সংসদের ভিতরে এবং বাইরে কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। কিন্তু, এ রাজ্যে জোট হওয়া মাত্র সেই ছবিটা বিলুপ্ত। এখন সংসদে বারবার ধরা পড়ছে বিজেপির সঙ্গে তৃণমূলের অঘোষিত সমন্বয়ের ছবি। তৃণমূল সাংসদ যখন ঘুরিয়ে গাঁধী পরিবারকেও আক্রমণ করতে ছাড়ছেন না, তখন তাঁদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি। কখনও অরুণ জেটলি, কখনও মুক্তার আব্বাস নকভির মতো হেভিওয়েট মন্ত্রীদের সংসদের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষে কার্যত সওয়াল করতে। সোমবারও যার ব্যতিক্রম হয়নি।   আর এই ছবিই কংগ্রেস-সিপিএমের হাতে নয়া হাতিয়ার তুলে দিয়েছে। তাদের দাবি, মোদি-মমতা গোপন আঁতাঁতই এখন প্রকাশ্যে চলে আসছে। আজ থেকে দু’বছর আগেই সারদা কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, সেই তদন্ত এখন প্রায় হিমঘরে। বড় চাঁইদের আর গ্রেফতারি হচ্ছে না। নারদকাণ্ডেরও তদন্ত রাজ্যসভার এথিকস কমিটির হাতে তুলে দেওয়া হয়নি। উত্তরাখণ্ডে কংগ্রেসের হরিশ রাওয়াতের স্টিং ফুটেজের ৪৮ ঘণ্টার মধ্যেই ফরেন্সিক পরীক্ষা হলেও, আজ পর্যন্ত নারদের ফুটেজের কোনও পরীক্ষা করায়নি মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। আর এসবের মধ্যেই বারবার সংসদের ভিতরে তৃণমূল-বিজেপির পাশে দাঁড়ানোর ছবি।   সিপিএম-কংগ্রেসের দাবি, বিজেপি এবং তৃণমূল, দুই দলেরই আসলে দু’জনকে প্রয়োজন। সংসদে বিভিন্ন বিল পাস করাতে তৃণমূলকে পাশে চায় বিজেপি। আবার, সারদা থেকে নারদের মতো দুর্নীতিকাণ্ডের তদন্তে যাতে তাদের বিপাকে পড়তে না হয়, সে কারণেই বিজেপির প্রতি নরম তৃণমূল।  

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget