এক্সপ্লোর

করোনার জেরে পিছোতে পারে মোদীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্পের রূপায়ণ, শেষ হয়নি জমি অধিগ্রহণ

২০২৩-র ডিসেম্বরের মধ্যে ভারতে বুলেট ট্রেন প্রকল্পের যাবতীয় কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সব হিসেবনিকেশ উলটে দিয়েছে করোনা মহামারী। ফলে করোনা-কালে প্রকল্প শেষ হতে দেরি হবে বলে মনে করছেন প্রকল্পের সঙ্গে জড়িত সরকারি আধিকারিকদের একাংশ।

নয়াদিল্লি: ২০২৩-র ডিসেম্বরের মধ্যে ভারতে বুলেট ট্রেন প্রকল্পের যাবতীয় কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সব হিসেবনিকেশ উলটে দিয়েছে করোনা মহামারী। ফলে করোনা-কালে প্রকল্প শেষ হতে দেরি হবে বলে মনে করছেন প্রকল্পের সঙ্গে জড়িত সরকারি আধিকারিকদের একাংশ। মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্প ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন ( এনএইচএসআরসিএল) মোট ৬৩ শতাংশ জমি অধিগ্রহণ করেও ফেলেছে। এর মধ্যে গুজরাতের ৭৭ শতাংশ, দাদার নগর হাভেলির ৮০ শতাংশ ২২ শতাংশ জমি রয়েছে মহারাষ্ট্রের। প্রকল্পের ৫০ শতাংশের বেশি জমি অধিগৃহীত হয়ে গেলেও, মহারাষ্ট্রের পালঘর ও গুজরাতের নাভসরি এলাকায় জমি অধিগ্রহণ এখনও ঝুলে রয়েছে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে গত বছর টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু করোনার ফলে তা আর শেষ করা যায়নি। এনএইচএসআরসিএলের এম ডি অচল খারের কথায়, কোভিডের জন্য আমাদের কিছু টেন্ডার স্থগিত করে দিতে হয়েছিল। কারণ প্রকল্পের কাজ শুরু হয়ে গেলে কী ধরনের প্রভাব পড়বে, তা আন্দাজ করা যাচ্ছিল না। সেই পরিস্থিতি এখনও বজায় রয়েছে। আমরা এখনও বুঝতে পারছি না এই প্রকল্পের ক্ষেত্রে করোনার প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে।‘‘ তবে সরকারি ভাবে প্রকল্পের ডেডলাইন যা ছিল এখনও তাই রাখা হয়েছে। ৫০৮ কিলোমিটার জুড়ে এই বুলেট ট্রেন চলবে। এর সিংহভাগ অংশের টেন্ডার প্রক্রিয়া শেষ। ৩৫৪ কিলোমিটার রাস্তায় কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে। গোটা প্রকল্পে ৬টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। গুজরাতের সবরমতী নগরে সবরমতী যাত্রী হাব তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। অতি দ্রুত গতির এই ট্রেনের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য হস্টেল এবং ট্রেনিং ট্র্যাকও ভাদোদরায় তৈরি হয়ে গিয়েছে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের ৩টি স্টেশন পড়বে মহারাষ্ট্রে, বাকি ৮টি স্টেশন প়ড়বে গুজরাতে। প্রকল্পের মোট খরচ ধার্য হয়েছিল এক লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের খরচ ১০ হাজার কোটি টাকা, এবং গুজরাত ও মহারাষ্ট্র দুই রাজ্যকে পাঁচ হাজার কোটি টাকা করে দিতে হবে। বাকিটা ০.১ শতাংশ হারে ঋণ হিসেবে দিচ্ছে জাপান। কিন্তু করোনার জন্য যদি প্রকল্প শেষ হতে দেরি হয়, তা হলে বাড়বে খরচ। জমি অধিগ্রহণের কাজ নিয়েও কিছু জটিলতা রয়ে গিয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক না হলে বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু করা বা পুরোদমে কাজ করা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাই সরকারি আধিকারিকদের একাংশ মনে করছেন, প্রকল্প শেষ করতে বাড়তি সময় লাগতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget