এক্সপ্লোর

কাবেরী জলবণ্টন বিতর্ক: প্রতিবাদে ফেটে পড়েছে কর্নাটক, পালিত সর্বাত্মক বনধ

বেঙ্গালুরু: এই সুখা মরশুমেও তামিলনাড়ুকে দিতে হয়েছে কাবেরীর জলের ভাগ। প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু সহ গোটা কর্নাটক। শুক্রবার রাজ্যজুড়ে বনধে সর্বাত্মক সাড়া মিলেছে, রাজধানী সহ বেশ কিছু এলাকায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। পথে নামেনি সরকারি বাস। বনধ সমর্থন করেছে অটোরিকশা ও ট্যাক্সি ইউনিয়নও। বন্ধ মেট্রো পরিষেবা। অশান্তির আশঙ্কায় স্কুল কলেজগুলিতে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি অফিস খোলা থাকলেও হাজির হাতে গোনা কয়েকজন। বেশ কয়েকজন বিক্ষোভকারী চেষ্টা করেন কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে বিমান চলাচলে বাধা সৃষ্টি করতে, তাঁদের গ্রেফতার করা হয়েছে। শহরে আসার কোনও পরিবহণ না থাকায় বিমানবন্দরেই আটকে পড়েছেন অন্যান্য শহর থেকে আসা বহু যাত্রী। একই অবস্থা রেল স্টেশনেও। বেঙ্গালুরুর ১ কোটি বাসিন্দার জন্য পানীয় জল বলতে শুধু ওই কাবেরী নদীর জল। ফলে জলবণ্টন ইস্যু এখানকার নাগরিকদের কাছে মোটেই হেলাফেলার নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইনফোসিস ও উইপ্রো সহ অন্তত ৪০০টি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা এদিন ছুটি ঘোষণা করেছে। যানবাহন না চলায় বেঙ্গালুরুর কুখ্যাত ট্রাফিক জ্যাম নেই ঠিকই কিন্তু শহরের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। দুধ আর হাসপাতালের মত অত্যাবশ্যকীয় পরিষেবা বনধের আওতায় পড়বে না বলে সরকার ঘোষণা করলেও ওষুধের দোকানগুলি সব বন্ধ রয়েছে। বনধের সমর্থনে কাজ বন্ধ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। কেবল টিভি চ্যানেলগুলো স্থির করেছে, শুক্রবার কোনও তামিল চ্যানেল সম্প্রচার করা হবে না। অভিনেতা অভিনেত্রীরা বেঙ্গালুরুতে বার করবেন প্রতিবাদ মিছিল, বহু নামিদামি নায়ক নায়িকার তাতে যোগ দেওয়ার কথা। বনধ উপলক্ষ্যে সমাজবিরোধীরা যাতে গোলমাল পাকাতে না পারে, তাই শহরজুড়ে মোতায়েন বেঙ্গালুরু পুলিশ। তৈরি রাখা রয়েছে র‍্যাফ, কর্নাটক স্টেট রিজার্ভ পুলিশ, আর্মড রিজার্ভ ফোর্সেস ও হয়সালা ইউনিট। তামিলনাড়ুর রেজিস্ট্রেশন নম্বর গাড়িতে লাগিয়ে কর্নাটকে প্রবেশ না করার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জল সম্পদ দফতরকে চিঠি লিখে তারা নির্দেশ দিয়েছে, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে, যারা কর্নাটকের বাস্তব পরিস্থিতি বিচার করে জানাবে, তামিলনাড়ুকে জল দেওয়া উচিত কিনা। বিরোধী বিজেপি এই বনধ সমর্থন করেছে। তবে সরকারি সম্পত্তির কোনও ক্ষতি না করার জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বনধ সমর্থকদের অনুরোধ করেছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তামিলনাড়ুর চাষবাসের কথা মাথায় রেখে কর্নাটককে ১০দিন ধরে প্রতিদিন ১৫,০০০ কিউসেক জল ছাড়তে হবে। এরপরই উত্তাল হয়ে উঠেছে দক্ষিণের এই সমৃদ্ধ রাজ্য।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget