এক্সপ্লোর

পিএনবি জালিয়াতি: গীতাঞ্জলি গ্রুপের বিরুদ্ধে নয়া এফআইআর, ইন্টারপোলের দ্বারস্থ সিবিআই

মুম্বই: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদীর মামা তথা গীতাঞ্জলি গ্রুপের মালিক মেহুল চোস্কির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। পিএনবি-র পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের সন্ধান দিতে ইন্টারপোলেরও দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আধিকারিকরা জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি পিএনবির পক্ষ থেকে আসা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। ওই অভিযোগ অনুসারে পিএনবির লোকসানের পরিমাণ ৪,৮৮৬ কোটি টাকা। এদিনও সিবিআই মুম্বই, পুনে, সুরাত, জয়পুর, হায়দরাবাদ এবং কোয়াম্বাতোর সহ গীতাঞ্জলি গ্রুপের ২০ টি অফিসে তল্লাশি চালায়। সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গীতাঞ্জলি গ্রুপের মেহুল চোস্কি ও অন্যান্য ডিরেক্টরদের মালিকানাধীন জায়গাগুলিতে তল্লাশি চালানো হয়। অভিযোগ অভিযুক্ত পিএনবির আধিকারিকরা টাকা হস্তান্তরের জন্য লেটার অফ আন্ডারটেকিংস (এলওইউস) এবং ফরেন লেটার্স অফ ক্রেডিট ভারতীয় ব্যাঙ্কগুলিতে পাঠানোর জন্য অ-সরকারি ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। এগুলির মাধ্যমেই অভিযুক্ত কোম্পানিগুলির পণ্য সরবরাহকারীদের অর্থ চোকানো হয়েছে বা অভিযুক্ত কোম্পানিগুলির আর্থিক দায় মেটানো হয়েছে। এই মামলায় অভিযুক্তদের সন্ধানের জন্য ডিফিউশন নোটিশ জারির জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। কোনও একজনের অবস্থান চিহ্নিত করার জন্য এই নোটিশ জারি করা হয়। সিবিআই আজকের মধ্যেই মোদী ও তাঁর পরিবারের সদস্যদের অবস্থান জানা যাবে বলে আত্মবিশ্বাসী। মোদীর বিরুদ্ধে পিএনবি থেকে জালিয়াতির মাধ্যমে ১১ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। এভাবে জালিয়াতির পর তিনি জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশ ছাড়েন। মোদী ১ জানুয়ারি দেশ ছাড়েন। ওইদিন দেশ ছাড়েন তাঁর বেলজিয়ামের নাগরিক ভাই । ৪৬ বছরের মোদী মার্কিন নাগরিক স্ত্রী অমি ৬ জানুয়ারি দেশ ছাড়েন। মেহুল চস্কি ৪ জানুয়ারি বিদেশের বিমান ধরেন। মোদী ও চোস্কির পাসপোর্ট বাতিলের আর্জি জানিয়ে সরকারের দ্বারস্থ হয়েছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাষ্ট্রায়ত্ত পিএনবি-র ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গত ৩১ জানুয়ারি মোদী, তাঁর স্ত্রী, ভাই ও মামা চোস্কির বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু প্রথম অভিযোগের পক্ষকালের মধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে সিবিআইকে জানানো হয়, জালিয়াতির মাধ্যমে এই লেনদেনের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget