এক্সপ্লোর

হোটেল বন্টনে দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশি, পাল্টা বিজেপির বিরুদ্ধে হুঙ্কার লালুর

নয়াদিল্লি: ২০০৬-এ রাঁচি ও পুরীতে হোটেল বন্টনে টেন্ডার-দুর্নীতির অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব সহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই। লালু ছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের ছেলে তেজস্বী এবং আইআরসিটিসি-র এক প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলায় শুক্রবার লালুপ্রসাদের বাড়িতে হানা দেয় সিবিআই। পটনায় লালুর বাড়ি ছাড়াও দিল্লি, রাঁচি, পুরী, গুরুগ্রাম-সহ ১২টি জায়গায় ‍আজ একযোগে তল্লাশি চালান সিবিআই অফিসাররা। ১২ বছর আগে লালু যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের দুটি হোটেল একটি বেসরকারি সংস্থাকে হস্তান্তর করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। অভিযোগ ওই বেসরকারি সংস্থা লালুর সাহায্যপুষ্ট পটনার একটি সংস্থাকে হোটেল পাওয়ার বিনিময়ে ২ একর জমি দিয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এদিন সকাল থেকে তল্লাশি শুরু করে সিবিআই। এ বিষয়ে সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টর রাকেশ আস্তানা বলেছেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে। সুজাতা হোটেলকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। বিনিময়ে সুজাতা হোটেল কর্তৃপক্ষ লালুর পরিবারকে স্বল্পমূল্যে পটনায় তিন একর জমি দেয়। লালু এদিন পশুখাদ্য মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য রাঁচিতে ছিলেন। তাঁর দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। তিনি দেশ থেকে বিজেপি-কে উৎখাত করবেন। পটনায় ফিরে এক সাংবাদিক সম্মেলনে লালুর হুঁশিয়ারি, ‘নরেন্দ্র মোদী ও অমিত শাহ শুনে রাখো, আমাকে ফাঁসি দেওয়া হতে পারে। কিন্তু তার আগে তোমাদের অহঙ্কার চূর্ণ করে দেব। তোমরা মহাজোটে ফাটল ধরানোর চেষ্টা করছ। আমরা এবং বিহারের সব মানুষ সেটা বুঝতে পারছি। আমরা বিজেপি-কে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালাও লালু ও তাঁর পরিবারের লোকেদের বাসভবনে সিবিআই তল্লাশির সমালোচনা করেছেন। তাঁর দাবি, আইন আইনের পথে নিরপেক্ষভাবে চলা উচিত। কিন্তু যখন সিবিআই বা ইডি-র মতো সংস্থাগুলি বিজেপি-র হাতের পুতুলে পরিণত হয়ে নোংরা রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য ব্যবহৃত হয়, তখন সেটা গণতন্ত্রের পক্ষে ভাল হয় না। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, সিবিআই-কে অতীতে কাজ করতে দেওয়া হত না। এখন সিবিআই নিজের কাজ করছে। অবশ্যই তদন্ত হওয়া উচিত। এর মধ্যে কোথাও বিজেপি নেই। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কেন উঠছে সেটাই তিনি বুঝতে পারছেন না।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget