এক্সপ্লোর

হামলা নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রের, মমতা দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন, আক্রমণ বিজেপির

নয়াদিল্লি: সুদীপ বন্দোপাধ্যায়ের গ্রেফতারির প্রেক্ষিতে রাজ্যজুড়ে বিজেপি দফতরে হামলার ঘটনার সংক্রান্ত রিপোর্ট চাইল কেন্দ্র। কেন্দ্রীয় সূত্রের মতে, গোটা ঘটনার ওপর নজর রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সংস্থার থেকে পূর্ণাঙ্গ রিপোর্টও চাওয়া হয়েছে। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ভূবনেশ্বর, নয়াদিল্লিতে তৃণমূলের সাংসদ, নেতা-কর্মীরা প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন। বিজেপির দফতরগুলির ওপর হামলা করার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অনেক জায়গায় অগ্নিসংযোগ করার অভিযোগও এসেছে। এই সব ঘটনার রিপোর্টই চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন, হামলার অভিযোগ নিয়ে তৃণমূলকে তুলোধনা করেছে বিজেপি। দলের জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা তৃণমূলের সঙ্গে পূর্বতন বাম জমানার তুলনা টেনে আনেন। বলেন, আগের সরকারের প্রতিবিম্ব হয়ে উঠেছে তৃণমূল। সবচেয়ে বড় হতাশা হল, এরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। আর তদন্তকারী সংস্থা যখন আইনি ব্যবস্থা নিচ্ছে, সেই সময়ে এরা নির্লজ্জভাবে হিংসা ও ভিত্তিহীন অভিযোগের নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে। বেআইনি আর্থিক সংস্থা নিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শ্রীকান্ত। বলেন, কেন্দ্রকে দোষারোপ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নিজের দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু, তিনি তা করবেন না, কারণ গোটা সরকারটাই দুর্নীতি ও কেলেঙ্কারির ভিতে দাঁড়িয়ে। বিজেপি নেতার অভিযোগ, দুর্নীতিগ্রস্ত নেতাদের আড়াল করে মমতা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget