এক্সপ্লোর

মোবাইল ব্যবহারকারীদের দেওয়া তথ্য যাচাই করতে কী ব্যবস্থা, ২ সপ্তাহে জানাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: দেশে যাঁরা মোবাইল ব্যবহার করছেন, আগামী দিনেও করবেন, তাঁদের পরিচয় খতিয়ে দেখার ব্যাপারে কী কী পদক্ষেপ করা যেতে পারে, সে ব্যাপারে দু সপ্তাহের মধ্যে তাদের অবহিত করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মোবাইল ব্যবহারকারীরা মোবাইল সংযোগ নেওয়ার সময় যে ব্যক্তিগত তথ্য জমা দেন, তা কতদূর সঠিক, তা যাচাই করে দেখার একটি যথাযথ মেকানিজম বা ব্যবস্থা চালু করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে জনস্বার্থ পিটিশন দিয়েছে লোক নীতি ফাউন্ডেশন নামে একটি এনজিও। তাদের বক্তব্য, কেউ মোবাইল নম্বর নেওয়ার সময় যেসব তথ্য দিচ্ছেন, তা ঠিক না ভুল, তা জানা গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী সংস্থাটি দাবি করে, দেশে এই মুহূর্তে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৫ কোটি। এর মধ্যে একটা বড় অংশের গ্রাহককে, সঠিকভাবে পরিচয় যাচাই না করেই নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এখন যেহেতু ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে মোবাইল ফোনের নম্বরকে যুক্ত করা হচ্ছে, তাই প্রতারকদের হাত থেকে বাঁচতে, কাউকে নম্বর দেওয়ার আগে ভাল করে তার নথিপত্র খতিয়ে দেখা উচিত। সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভুয়ো পরিচয় দিয়ে সিম কার্ড পাওয়া কোনও ব্যক্তি যদি, কারও সঙ্গে প্রতারণা করে, কীভাবে তাকে ধরা যাবে? সুপ্রিম কোর্টের নির্দেশ, কাউকে নম্বর দেওয়ার আগে, তার পরিচয় সঠিকভাবে যাচাই করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রাহকের ভেরিফিকেশন সুনিশ্চিত করতে দ্রুত ব্যবস্থার নির্দেশ দিয়েছে আদালত। ২ সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে, কেন্দ্র কী করছে এ ব্যাপারে। মোবাইল ফোনের নম্বর ব্যবহার করে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করার ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বহু ব্যাঙ্ক গ্রাহক। অভিযোগ, গ্রাহক সংখ্যা বাড়াতে বহু ক্ষেত্রেই উপযুক্ত ভেরিফিকেশন ছাড়াই মুড়ি-মুড়কির মতো সিম কার্ড বিলি করে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। অন্যের নথি ব্যবহার করে সিম কার্ড তোলার ঘটনাও আকছার! এই পরিস্থিতিতে ব্যাঙ্কিংয়ের সঙ্গে মোবাইল ফোনের নম্বরকে জোড়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। জোরকদমে চলছে প্রচার। যদিও অনেকেরই আশঙ্কা, মোবাইল-লেনদেন বাড়লে আরও বাড়তে পারে প্রতারকদের রমরমা। বিশেষজ্ঞদের মতে, আগে সবদিক খতিয়ে দেখ, তারপর এ ধরনের ব্যবস্থা চালু করা উচিত। এবার সেই রক্ষাকবচের কথাই বলল সুপ্রিম কোর্টও!

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget