এক্সপ্লোর

দেখুন, গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলার ঘটনাক্রম

চণ্ডীগড়: ধর্ষণ মামলায় আজ ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। রায় ঘোষণার পর থেকেই হরিয়ানা, পঞ্জাবে শুরু হয়েছে অশান্তি। একঝলকে দেখে নেওয়া যাক এই মামলার ঘটনাক্রম। . ২০০২ সালের এপ্রিলে এক অজ্ঞাতপরিচয় মহিলা পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অভিযোগ করেন, সিরষায় ডেরা সচ্চা সৌদার মহিলাদের যৌন নির্যাতন করা হচ্ছে . ২০০২ সালে মে মাসে সিরষা জেলা ও দায়রা বিচারপতিকে এই অভিযোগের তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট . ২০০২ সালের সেপ্টেম্বরে জেলা আদালত জানায়, যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা রয়েছে বলেই মনে হচ্ছে। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট . ২০০২ সালের ডিসেম্বরে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে সিবিআই . ২০০৭ সালের জুলাইয়ে অম্বালা আদালতে রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। ১৯৯৯ সাল থেকে ২০০১ সালের মধ্যে দুই সাধ্বীকে যৌন নির্যাতনের কথা উল্লেখ করা হয় চার্জশিটে . ২০০৮ সালের সেপ্টেম্বরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় রাম রহিমের বিরুদ্ধে চার্জ গঠন করে বিশেষ সিবিআই আদালত . ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে আদালতে বয়ান দেন দুই অভিযোগকারী . ২০১১ সালের এপ্রিলে বিশেষ সিবিআই আদালত অম্বালা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাঁচকুলায়। রাম রহিমের বিরুদ্ধে মামলাটিও সরিয়ে নিয়ে যাওয়া হয় . এ বছরের জুলাইয়ে রোজ শুনানির নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত . এ মাসের ১৭ তারিখ দু পক্ষের সওয়াল-জবাব শেষ হয়। বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিংহ আজ রায় ঘোষণা করার কথা জানান। তিনি রাম রহিমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন . আজ রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget