এক্সপ্লোর

নামের সঙ্গে ‘সিংহ’ জুড়লেন দলিত যুবক, আপত্তি রাজপুতদের, গুজরাতে গোষ্ঠীসংঘর্ষ

আমদাবাদ: এক দলিত ব্যক্তি তাঁর নিজের নামের সঙ্গে ‘সিংহ’ শব্দ জোড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার বেঁধে গেল গুজরাতের ঢোলকা শহরে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে।

খবরে প্রকাশ, মৌলিক যাদব নামে জনৈক দলিত ব্যক্তি সম্প্রতি ফেসবুকে ঘোষণা করেন, যে তিনি নিজের নামের সঙ্গে ‘সিংহ’ জুড়ছেন। এখন থেকে তিনি মৌলিকসিংহ যাদব নামেই পরিচিত হবেন।

এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজপুত ও দলিতদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সাধারণত, রাজপুত সম্প্রদায়ের মানুষরাই নামের সঙ্গে ‘সিংহ’ জোড়েন। পুলিশের কাছে মৌলিক অভিযোগ করেন, মঙ্গলবার রাতে সহদেবসিংহ বাঘেলা সহ ৬ জন তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এমনকী, তাঁকে নিগ্রহও করা হয়।

মৌলিকের দাবি, হামলাকারীরা নিজেদের রাজপুত বলে দাবি করছিল। তারা মৌলিককে হুমকি দেয়, কেন তিনি নামের সঙ্গে সিংহ জুড়েছেন? মৌলিক বলেন, কয়েকদিন আগে বানসকাণ্ঠায় একইভাবে এক দলিত নিজের নামের সঙ্গে ‘সিংহ’ জোড়ায় তাঁর ওপরও হামলা হয়েছিল। সেই হামলার প্রতিবাদস্বরূপ আমি নিজের নামে সিংহ জোড়ার সিদ্ধান্ত নিই।

মৌলিকের দাবি, তাঁর এই সিদ্ধান্তে রাজপুতরা ক্ষিপ্ত হয়ে যায়। ফেসবুকে ঘোষণা করার পর থেকেই তাঁর কাছে হুমকি আসতে শুরু করে। এরপরই মঙ্গলবার রাতে হামলা চালানো হয়। বুধবার সহদেবসিংহ সহ বাকিদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন মৌলিক।

এদিকে, পুলিশ জানিয়েছে, রাজপুত সম্প্রদায়ের তরফেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। ধিরাজবা মহাপ্রতাপসিংহ বাঘেলা নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গতকাল রাতে কয়েকজন দলিত তাঁর বাড়িতে হামলা চালিয়ে বহুমূল্য জিনিস লুঠ করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !

ভিডিও

Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget